Banner 468x60 for

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন

চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীন


চাঁদের মাটিতে কি জন্মাতে পারে শাক-সবজি, গবেষণা চালাচ্ছে চীনবেশ কিছুদিন ধরে চাঁদের জমিতে চাষ করার ইচ্ছা নিয়ে কাজ করে চলেছে চীন। চীনা মহাকাশযান চেঙ্গি-৫ গত সপ্তাহের শেষে সফলভাবে চাঁদ থেকে প্রায় ১৭৩১ গ্রাম মাটি এবং শিলা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে। বিজ্ঞানীরা এখন চাঁদ থেকে আনা এই নমুনাগুলো বিশ্লেষণ ও গবেষণা করে বুঝতে চাইছেন কীভাবে এই মাটি ব্যবহার করা যায়। খবর গ্লোবাল টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা দেখেছেন চাঁদের মাটিতে কোনও জৈব পুষ্টি নেই। এটা খুব শুকনো। এই মাটি শাক সবজি জন্মানোর পক্ষে বা আলু চাষের পক্ষে ভালো নয়। চাঁদের মাটি শাক সবজি জন্মানোর মতো না। তবে এটি অন্যান্য জিনিসের জন্য ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

চীনা চ্যানেল সিসিটিভি’র পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদী সৌর বায়ু চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম-৩ প্রবেশ করিয়েছে। যা থার্মোনক্লিয়ার সংশ্লেষণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে।

এটা এমন নয় যে, চীন প্রথম চাঁদে এমন চাষ করার চেষ্টা করছে। ২০১৩ সালের পর তৃতীয়বারের মতো চীন চাঁদে পৌঁছেছে। এর আগে ২০১৯ সালের জানুয়ারি মাসে একটি চীনা মহাকাশযান চ্যাং-ই ৪ একটি ছোট রোবোটিক রোভারের মাধ্যমে চাঁদের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল, যা ইতিহাস সৃষ্টি করে।

আমেরিকা ৪০ বছর আগে চাঁদের নমুনা সংগ্রহ করতে মহাকাশযান পাঠিয়েছিল। তারপর এটা চীনের প্রথম প্রচেষ্টা। এখন দেখার চীনা বিজ্ঞানীরা আদৌ কি চাঁদের মাটিতে কোনওভাবে শাক সবজি ফলাতে পারেন, নাকি ব্যর্থ হবে চীনের এই স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

Native Banner