IT IS HOT NEWS. Some information and news unknown to everyone. Which is only possible in F S S T S T L. SO keeps watching and keeps telling others.
Banner 468x60 for
শুক্রবার, ১০ জুন, ২০১৬
মেকআপ ছাড়া প্রথম ডেটিং মেয়েদের করে আত্মবিশ্বাসী
ইউটিউবে যুক্ত হল নতুন টুলস
ইউটিউবে যুক্ত হল নতুন টুলস
তবে নতুন এই ফিচার এখন শুধু ডেস্কটপ ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ‘ভিডিও ক্রিয়েটর হাইড’ অপশনটির মাধ্যমে ভিডিও ফুটেজে থাকা লাইসেন্স প্লেট, ক্রেডিট কার্ডের নাম্বার, বিতর্কিত ছবি বা আপত্তিকর অংশগুলো ঝাপসা করে দেওয়া যাবে।
এর আগে ২০১২ সালে ভিডিওতে মুখমণ্ডল ঝাপসা করার একটি টুল যোগ হয়েছিল সাইটটিতে। এবার শুধু মুখ নয়, চাইলে ভিডিওর যেকোনো অংশই ঝাপসা করে দেওয়া যাবে।
যাঁরা ইউটিউবের ভিডিওর নতুন এই সুবিধা উপভোগ করতে চান, তাঁরা খুব সহজেই কাজটি সারতে পারবেন। আপলোডের পর ভিডিও এডিট করার সময় প্রথমে ‘এনহান্স টুল’ ট্যাবে যেতে হবে। সেখানে ‘ব্লারিং এফেক্টস’-এ গিয়ে সিলেক্ট করতে হবে ‘কাস্টম ব্লারিং’ অপশনে।
এরপর ভিডিওর ওপর একটি বক্স আসবে, যেটি ঝাপসা থাকবে। আপনি বক্সটি ভিডিওর যে অংশের ওপর রাখবেন, ভিডিওতে ওই অংশটুকু ঝাপসা হয়ে থাকবে। সাবজেক্টের সঙ্গে সঙ্গে ঝাপসা বক্সটিও সরবে।
এ ছাড়া ক্রিয়েটর নিজের ইচ্ছানুযায়ী বক্সটি সরাতে পারবেন, ছোট বা বড় করতে পারবেন এবং কখন বক্সটি থাকবে ও কখন থাকবে না, সেটিও নির্ধারণ করতে পারবেন।
আর ‘লক’ অপশনে ক্লিক করলে ঝাপসা বক্সটি আর সাবজেক্টের সঙ্গে নড়াচড়া করবে না, থাকবে একেবারে স্থির। এবং সবকিছু শেষে এডিটেড ভার্সনটির সঙ্গে আসল ভিডিওটিও প্রয়োজনে সেভ করা যাবে।
বৃষ্টির ওপর প্রভাব ফেলে চাঁদ
বৃষ্টির ওপর প্রভাব ফেলে চাঁদ!
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, চাঁদ যখন সরাসরি মাথার ওপর আসে, তখন পরিবেশের ওপর কিছুটা প্রভাব ফেলে, পৃথিবীতে বৃষ্টি কম হয়। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মাদারবোর্ডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক তুবাসা কোহামা বলেন, ‘আমি যত দূর জানি, বৃষ্টিপাতের সঙ্গে চাঁদের সম্পর্কের প্রথম গবেষণা এটি।’কোহামা ও তাঁর গবেষক দল বায়ুমণ্ডলীয় তরঙ্গ বা চাপ ও তাপমাত্রার মতো বায়ুমণ্ডলীয় ব্যাঘাত সৃষ্টিকারী বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন।
২০১৪ সালে তাঁরা একটি গবেষণার ফল প্রকাশ করেন যাতে বলা হয়, পৃথিবী পৃষ্ঠে বায়ুর চাপ চাঁদের দশার ওপরও নির্ভর করে। এটি ১৮৪৭ সালেবিজ্ঞানীরা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। সাম্প্রতিক গবেষণায় তাঁরা দেখেছেন, বায়ুমণ্ডলীয় পরিবর্তনের জন্য পৃথিবীতে বৃষ্টিপাতের তারতম্য দেখা যায়। ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ।
গবেষকেরা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ও নাসার ১৫ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষকেরা দাবি করেছেন, চাঁদের কারণে মোট বৃষ্টিপাতের ১ শতাংশ তারতম্য দেখা দিতে পারে।
গবেষকেরা মুষলধারে বৃষ্টিসহ বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের ওপর চাঁদের দশার বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণা করছেন।
গুগল ক্রোম হ্যাকিং থেকে বাঁচাবে আপনাকে
গুগল ক্রোম হ্যাকিং থেকে বাঁচাবে আপনাকে
কিন্তু ভুয়া বাটনে ক্লিক করে আপনি যে শুধু বোকা হলেন তা নয়, সঙ্গে সঙ্গে এই একটি ক্লিকেই আপনার কম্পিউটারে ঢুকে যেতে পারে ভয়ংকর কোনো ম্যালওয়্যার, যার মাধ্যমে আপনার কম্পিউটারের সব তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে।
গুগল এই ধরনের নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দূর করার জন্য তাদের ক্রোম ব্রাউজারে নতুন একটি ফিচার যোগ করেছে, যার মাধ্যমে এখন থেকে আপনি এই ধরনের ভয়ংকর সাইটে ঢুকতে চাইলে গুগল আগেই আপনাকে সতর্ক করে দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
নতুন এই আপডেটটি আসলে গুগলের ‘সেফ ব্রাউজিং ফিচার’-এর একটি নতুন সংযোজন, যেটি হয়তো আপনাআপনি পৌঁছে গেছে আপনার ক্রোম ব্রাউজারে। বেশ কয়েকদিন ধরেই গুগল চেষ্টা করছে তাদের ব্রাউজারের ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে।
আপনি এই সেবাটি পাচ্ছেন কি না তা নিশ্চিত করতে প্রথমে যান আপনার গুগল ক্রমের প্রেফারেন্সে, সেখানে সেটিংসে গিয়ে ক্লিক করুন অ্যাডভান্সে, অ্যাডভান্স সেটিংসের প্রাইভেসি অপশনে দেখবেন ‘প্রটেক্ট ইউ অ্যান্ড ইওর ডিভাইস ফ্রম ড্যাঞ্জারাস সাইট’ লেখার পাশে একটি ছোট বক্স আছে। ওই খানে ‘টিক’ দিয়ে নিশ্চিত করুন আপনার ব্রাউজিংয়ের নিরাপত্তা।
যদি আপনি এই সেবাটি নিশ্চিত করে থাকেন, তাহলে এর পর থেকে আপনি ভুয়া ডাউনলোড বাটনের কোনো বিপজ্জনক সাইটে প্রবেশ করতে গেলে ক্রোম এই ব্যাপারে একটি লাল রঙের ‘ওয়ার্নিং পেজ’ প্রদর্শন করবে।
সেই পেজেই প্রতারক সাইটের ব্যাপারে আপনাকে সতর্ক করা হবে। সাধারণত এই পেজগুলোতে আপনাকে টোপ ফেলে এমন কোনো ম্যালওয়্যার প্রবেশ করানো হবে, যার মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ড, ফোন নম্বর কিংবা ক্রেডিট কার্ডের তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে।
এ রকম ঘটনা প্রায় সবার সঙ্গেই কমবেশি ঘটে থাকে। আপনি হয়তো কোনো ফ্রিওয়্যার অ্যাপ কিংবা কোনো কিছু ডাউনলোড করতে কোনো সাইটে ঢুকলেন। ঢুকে দেখলেন বড় বড় করে তিন-চার জায়গায় লেখা ‘ডাউনলোড,’ যার বেশির ভাগই আসলে ভুয়া বাটন।
কিন্তু ভুয়া বাটনে ক্লিক করে আপনি যে শুধু বোকা হলেন তা নয়, সঙ্গে সঙ্গে এই একটি ক্লিকেই আপনার কম্পিউটারে ঢুকে যেতে পারে ভয়ংকর কোনো ম্যালওয়্যার, যার মাধ্যমে আপনার কম্পিউটারের সব তথ্য চলে যাবে হ্যাকারদের কাছে।
গুগল এই ধরনের নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দূর করার জন্য তাদের ক্রোম ব্রাউজারে নতুন একটি ফিচার যোগ করেছে, যার মাধ্যমে এখন থেকে আপনি এই ধরনের ভয়ংকর সাইটে ঢুকতে চাইলে গুগল আগেই আপনাকে সতর্ক করে দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সেই পেজেই প্রতারক সাইটের ব্যাপারে আপনাকে সতর্ক করা হবে। সাধারণত এই পেজগুলোতে আপনাকে টোপ ফেলে এমন কোনো ম্যালওয়্যার প্রবেশ করানো হবে, যার মাধ্যমে খুব সহজেই আপনার পাসওয়ার্ড, ফোন নম্বর কিংবা ক্রেডিট কার্ডের তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে।
নতুন এই আপডেটটি আসলে গুগলের ‘সেফ ব্রাউজিং ফিচার’-এর একটি নতুন সংযোজন, যেটি হয়তো আপনাআপনি পৌঁছে গেছে আপনার ক্রোম ব্রাউজারে। বেশ কয়েকদিন ধরেই গুগল চেষ্টা করছে তাদের ব্রাউজারের ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে।
আপনি এই সেবাটি পাচ্ছেন কি না তা নিশ্চিত করতে প্রথমে যান আপনার গুগল ক্রমের প্রেফারেন্সে, সেখানে সেটিংসে গিয়ে ক্লিক করুন অ্যাডভান্সে, অ্যাডভান্স সেটিংসের প্রাইভেসি অপশনে দেখবেন ‘প্রটেক্ট ইউ অ্যান্ড ইওর ডিভাইস ফ্রম ড্যাঞ্জারাস সাইট’ লেখার পাশে একটি ছোট বক্স আছে। ওই খানে ‘টিক’ দিয়ে নিশ্চিত করুন আপনার ব্রাউজিংয়ের নিরাপত্তা।
যদি আপনি এই সেবাটি নিশ্চিত করে থাকেন, তাহলে এর পর থেকে আপনি ভুয়া ডাউনলোড বাটনের কোনো বিপজ্জনক সাইটে প্রবেশ করতে গেলে ক্রোম এই ব্যাপারে একটি লাল রঙের ‘ওয়ার্নিং পেজ’ প্রদর্শন করবে।
প্রতিটি গুগল ব্যবহারকারীর জানা দরকার এমন ১০টি ইউআরএল
প্রতিটি গুগল ব্যবহারকারীর জানা দরকার এমন ১০টি ইউআরএল
২। আপনি যে সকল সাইটগুলোতে ভিজিট করে থাকেন সেই সাইটগুলোর উপর ভিত্তি করে আপনার একটি প্রোফাইল তৈরি করে থাকে। সেই প্রোফাইল এবং আপনার গুগল প্লাসের প্রোফাইলের উপত ভিত্তি করে গুগল আপনার বয়স, জেন্ডার, ইন্টারেস্ট সমূহ ইত্যাদি সংরক্ষণ করে রাখে সেই প্রোফাইলটিতে। আপনার প্রোফাইলটি দেখতে ভিজিট করতে পারেন https://www.google.com/ads/preferences ঠিকানায়।
৩। আপনি চাইলেই গুগল ইকোসিস্টেম থেকে আপনার সমস্ত তথ্য এক্সপোর্ট করতে পারবেন, গুগল এই সুবিধা প্রদান করে থাকে। আপনি খুব সহজেই আপনার গুগল ফটোস, কনট্যাক্ট, জিমেইল এমনকি আপনার ইউটিউবের ভিডিও (যদি থাকে) ফাইলগুলো পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে https://www.google.com/takeout ঠিকানাটিতে।
৪। আপনার নিজস্ব কনটেন্ট যদি আপনি অন্য কোন সাইটে দেখে থাকেন তবে আপনি খুব সহজেই DMCA কমপ্লেইন করতে পারবেন। যার জন্য আপনাকে যেতে হবে https://support.google.com/legal ঠিকানাটিতে।
৫। আপনি কি জানেন আপনি যেখানেই যান আপনার ডিভাইসটির মাধ্যমে গুগল আপনার লোকেশন সংগ্রহ করে? কথাটি সত্য না মিথ্যা জানতে ভিজিট করুন https://maps.google.com/locationhistory ইউআরএলটি।
৬। নির্ধারিত গুগল অ্যাকাউন্ট করার সময় আপনার অ্যাকাউন্টে ইউজার নেমের শেষে @gmail.com ব্যবহারিত হয়। তবে আপনি যদি https://accounts.google.com/SignUpWithoutGmail ইউআরএলটি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে গুগল ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন।
৭। গুগল এবং ইউটিউবে আপনি যে সার্চ টার্মই ব্যবহার করেন না কেন সেগুলো গুগল এবং ইউটিউব সংরক্ষণ করে রাখে। এছাড়াও কোন ওয়েবসাইটে যদি আপনি গুগলের অ্যাডগুলোতে ক্লিক করে থাকেন তবে সেই লগও গুগল সংরক্ষণ করে রাখে। তাই কি কি করেছেন যদি দেখতে চান তবে নিচের ইউআরএলগুলো কাজে আসবে।
https://history.google.com
https://history.google.com/history/audio
https://www.youtube.com/feed/history
৮। গুগলের টার্মস এবং কন্ডিশন অনুযায়ী আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রতি ৯ মাসে একবার করে লগইন না করে থাকেন তবে আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। এটি মূলত সমস্যা করে তাদের যাদের একের অধিক জিমেইল অ্যাকাউন্ট আছে। আপনারও যদি এরকম থাকে তবে আপনার প্রাইমারী মেইল অ্যাকাউন্টটিকে সেকন্ডারি মেইল অ্যাকাউন্টগুলোর ট্রাস্টেড কনট্যাক্ট হিসেবে যুক্ত করতে পারেন। ফলে, গুগল আপনার প্রাইমারী অ্যাকাউন্টে রিমাইন্ডার পাঠাতে থাকবে।
https://www.google.com/settings/account/inactive
৯। আপনার গুগল অ্যাকাউন্টে কেউ ঢুকছে কিনা সে বিষয়ে চিন্তিত? আপনি কিন্তু খুব সহজেই https://security.google.com/settings/security/activity ইউআরএলটির সাহায্যে আপনার অ্যাকতিভিটি লগ চেক করতে পারেন যেখানে কোন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল এবং কোন কোন আইপি ব্যবহার করেছিল ফোনগুলো সেই তথ্য আপনি খুব সহজেই জানতে পারবেন।
১০। আপনি এ পর্যন্ত কোন কোন অ্যাপলিকেশনগুলোকে আপনার আক্যাউন্টে পারমিশন দিয়েছিলেন মনে নেই? https://security.google.com/settings/security/permissions এই ইউআরএলটি খুব সহজেই আপনাকে মনে করিয়ে দিতে সক্ষম।
ভিন্ন আইডিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসা
ভিন্ন আইডিয়ায় রেষ্টুরেন্ট ব্যবসা…..
এব্যবসায়ের জন্য শুরুতেই প্রস্তুত করতে হবে আপনার উদ্যোগী মনকেে নয়তো এমন হাজারটা আইডিয়া পড়ে রবে দেখতে পাবে না সফলতার মুখ। ব্যবসায়ের জায়গাটি নির্বাচন করতে হবে জনবহুল অফিস পাড়ায়। খাবার রান্না করা যাবে এমন এক থেকে দুইটি রুম ভাড়া নিতে হবে। বিকল্প ব্যবস্থা যদি আপনার বাসায় করতে পারেন তবে মন্দ কি। সাশ্রয় হবে আপনার রুম ভাড়ার পুরো অর্থটাই আর তা মাস শেষে যোগ হবে বাড়তি লাভের খাতায়। আপনার টার্গেট মার্কেট বা অফিস পাড়ার প্রত্যেকটি অফিস ভিজিট করা শুরু করুন। এবং কথা বলুন আপনার সেবাটি সম্পর্কে আপনার সাম্ভাব্য ক্রেতাদের সাথে। আস্থা দিন মান সম্মত সেবা প্রদানের। যোগাড় করতে থাকুন কাষ্টমার যারা আপনার তৈরী করা খাবার প্রতি দিন ক্রয় করবে মাসিক চুক্তিতে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার পৌছাতে পারবেন এমন সার্মথ্য রেখে কাংখিত সংখ্যার কাষ্টমার সংগ্রহ করতে থাকুন। সেই সাথে ঠিক কবে থেকে তাদের কাছে খাবার পৌছে দিবেন সেই নির্দিষ্ট তারিখটি জানিয়ে দিতে ভুল করবেন না।
এবার চলুন বাজার ঘুরে আসি। রান্না করার জন্য আপনাকে কিনতে হবে চুলা, হাড়ি, পাতিল, কড়ই, সহ প্রয়োজনীয় তৈজসপত্র যা লাগবে রান্না করার কাজে। আর সেই সাথে যে সকল আইটেম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনার ক্রেতাদের সেগুলোর বাজারটাও সেরে ফেলুন। এবার রান্না করা খাবার আপনার ক্রেতাদের নিকট পৌছে দেওয়ার পাত্রও কেনা দরকার। এক্ষেত্রে আপনি হটপট জাতীয় পাত্র ব্যবহার করলে বাড়তি সুবিধা পাবেন। সাথে আপনার কোয়ালিটির উপর একটা ভাল ধারনা জন্ম নিয়ে নিবে আপনার ক্রেতাদের।
এবার চলুন রান্না ঘরে যাওয়া যাক। রান্না ঘর সবসময় পরিস্কার পরিচ্ছন রেখে রান্না করার প্রস্তুতি নিয়ে নিন। কিন্তু রান্না কি আপনি করবেন। যদি শিখে নিতে পারেন তবে তো ভালই হয়। নিজে না পারলে প্রয়োজনীয় সংখ্যক ভাল বাবুর্চী নিয়োগ দিন।
মনে রাখবেন আপনার খাবারের স্বাদ আর মানের উপর নির্ভর করছে আপনার ব্যবসার সফলতা। তাই এখানে রাখতে হবে সর্বোচ্চ নজরদারি আর সর্তকতা। খাবার সময়মত পৌছে দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক লোক আর পরিবহনের ব্যবস্থা করে ফেলুন।
আপনার খাবারের দাম এমন ভাবে নির্ধারন করুন যাতে ক্রেতা তার পাশের রেষ্টুরেন্ট রেখেই আপনার সেবাটি ক্রয় করে। এই ব্যবসায় শতভাগ সফল হওয়ার জন্য আপনাকে আরও একটি গোপন তথ্য দিয়ে দিই। সেটি হল আপনার ক্রেতাদের জন্য অসাধারন ভাল ব্যবহার যাতে আপনি বলতেই আপনার ক্রেতার সামনে ভেসে উঠবে এমন একটি মুখ যেখানে আপনার ক্রেতার সন্তুষ্টি মাখা।
দুপুরের খাবার সরবরাহের পাশাপাশি বিকেলের নাস্তা সরবরাহের ব্যবস্থা কিংবা ফাষ্টফুডও সরবরাহ করতে পারেন আপনার ক্রেতার চাহিদা অনুযায়ী। এছাড়াও বাড়তি আয়ের জন্য আপনি বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানেও খাবার সরবরাহ করতে পারেন।
এবার আসুন কত বিনিয়োগ লাগবে এ ব্যবসায়। ছোট আকারে করতে আপনি মাত্র দশ থেকে পনের হাজার টাকায় শুরু করতে পারবেন। আর পরবর্তীতে চাইলে আপনি এথানেই বিনিয়োগ করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। তবে সাবধান কখনও বাসি-পচা খাবার সরবরাহ করার চেষ্টাও করবেন না অতিরিক্ত লাভের আশায়। শুরুতেই বলেছিলাম এ ব্যবসায় খুবই লাভজনক। চলে এসছি সেই কাংখিত জায়গায় বলব লাভের কথা। দক্ষ হাতে আপনি ব্যবসায় পরিচালনা করতে পারলে সকল খরচ বাদ দিয়ে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মুনাফা বা লাভ করতে পারবেন আপনি।
বিজ্ঞাপন এজেন্সীর ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয়
বিজ্ঞাপন এজেন্সীর ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় …
উৎপাদিত পণ্যের প্রচারের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন। এবং বড় বড় কোম্পানী গুলো তাদের পণ্যের মূল্যের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ বিজ্ঞাপন খাতে ব্যয় করে থাকে। টেলিভিশন, রেডিও, পত্রিকা, মাগ্যাজিন, বিলবোর্ড এর সাথে বর্তমানে অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার আরও একটি নতুন ক্ষেত্র তৈরী হয়েছে। কিভাবে শুরু করবেন চলুন সে সম্পের্কে একটু জানার চেষ্টা করি। বিজ্ঞাপনী সংস্থা গুলো সাধারনত তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে থাকে। এর জন্য আপনাকে একটা বা দুইটা রুমের অফিস রুম ভাড়া নিতে হবে। আপনি নিজেই অথবা দু-চার জন কর্মী নিয়োগ দিয়েই শুরু করতে পারবেন এ ব্যবসাটি।
এজন্য আপনাকে অফিস ভাড়ার অগ্রিম এবং অফিস সজ্জা বাবদ সামান্য অর্থ বিনিয়োগ করতে হবে। মিডিয়া পাড়ায় এ ধরনের ব্যবসার ব্যপক সুযোগ রয়েছে। এর বাইরেও বিভাগীয় বা জেলা পর্যায়ে অফিস নিয়ে শুরু করতে পারবেন এ ব্যবসা।
যারা বিভিন্ন টেলিভিশন, রেডিও, পত্রিকা, মাগ্যাজিন বিলবোর্ড বা অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করুন। তাদের কাছ থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে নির্দিষ্ট মাধ্যমে প্রচারের ব্যবস্থা করাই হচ্ছে আপনার কাজ। আর এর মাধ্যমে আপনি পাবেন কমিশন। যেখান থেকে আসবে আপনার আয়। সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের কাজ পাওয়ার পাশাপাশি আপনি প্রেস রিলিজ প্রচারের কাজও পাবেন। যেখান থেকেও আপনার আয় হবে বড় একটা অর্থের।
এ জাতীয় প্রতিষ্ঠান চালানোর জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞাপন প্রচারকারী প্রতিষ্ঠানের সাথে সর্তকতার সাথে যোগাযোগ রাখতে হবে। তাদের বিজ্ঞাপনের মূল্য সম্পর্কে আপনার পূর্ন ও সঠিক ধারনা থাকতে হবে। সে অনুযায়ী আপনি ব্জ্ঞিাপন সংগ্রহ করে প্রচারের ব্যবস্থা করতে পারলেই আপনার ব্যবসায়ের দ্রুত প্রসার ঘটাতে পারবেন। এবং প্রচুর প্ররিমান আয়ও করতে পারবেন। যত বেশী পরিমান বিজ্ঞাপন সংগ্রহ করে প্রচারের ব্যবস্থা করতে পারবেন আয়ও তত বাড়বে।
এ জাতীয় কিছু বিজ্ঞাপনী এজেন্সী আপনি ঢাকার ফার্মগেট, কাওরান বাজার এলাকায় পাবেন। যদিও ঢাকা শহরের প্রায় জায়গাতেই এ ধরনের অনেক এজেন্সী আছে। এছাড়া বিভাগীয় ও জেলা শহরের প্রেসক্লাব ও মিডিয়া অফিস গুলোর আশপাশেই এ জাতীয় বিজ্ঞাপনী এজেন্সী পাবেন। তাদের সাথে সর্তকতার সাথে যোগাযোগ করলে ব্যবসায়ের কৌশল ও বিস্তারিত জানতে পারবেন।
আমি আপনাদের আবারও স্মরন করিয়ে দিতে চাই এ ব্যবসায়ের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে যোগাযোগ, সম্পর্ক তৈরী ও ব্যবহার। ধৈয্য সহকারে এগিয়ে যেতে পারলে এ ব্যবসায় আপনি খুব সহজেই পেতে পারেন সফলতা।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)