Banner 468x60 for

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০

দুধের সঙ্গে কখনোই এই ৯ টি খাবার মেশাবেন না

দুধের সঙ্গে কখনোই এই ৯ টি খাবার মেশাবেন না


দুধের সঙ্গে কখনোই এই ৯ টি খাবার মেশাবেন না

শরীর সুস্থ রাখতে কী খাব এবং কখন খাব, এই বিষয়ে আমরা সবাই চিন্তা-ভাবনা করি। কিন্তু যখন একটি খাবারের সঙ্গে অন্য একটি খাবার মিশিয়ে খাওয়া হয়, তখন তা ঠিকমতো হল কিনা, সেটা নিয়ে আমরা বেশিরভাগই খুব একটা চিন্তা করে না। 
যেমন অনেক কিছুর সঙ্গে আমরা দুধ মিশিয়ে খাই। পছন্দের কুকিজ হোক বা কোনো ফলের সঙ্গে আমরা দুধ খেয়ে থাকি। কিন্তু এই অভ্যেস কি আদৌ স্বাস্থ্যসম্মত। 
আয়ুর্বেদিক বলছে, দুধের সঙ্গে যে কোনো খাবার মোটেও মেশানো যায় না। যে কোনো খাবারের সঙ্গে দুধ খেলে তা স্বাস্থ্য বিপর্যয় ঘটাতে পারে। যেমন অনেকে দুধ আর কলা একসঙ্গে খান, আবার অনেকে দুধ আর ডিম একসঙ্গে খান। এর কোনোটিই ঠিক নয় বলে জানান ভারতের আয়ুর্বেদিক আচার্য ডা. প্রতাপ চৌহান। 
একসঙ্গে মেশানো যায় না, এমন দুটি খাবার একসঙ্গে খেলে তা হজমের সমস্যা করতে পারে বলে জানিয়েছেন তিনি। কোন কোন খাবারের সঙ্গে দুধ খাওয়া ঠিক নয়, তার তালিকা দেখে নিন।
কলা, চেরি, যে টকজাতীয় খাবার (কমলা, লেবু, বাতাপি লেবু, তেঁতুল, আমলা, গ্রিন আপেল, তাল, আনারস), ইয়েস্ট আছে এমন যে কোনো খাবার, ডিম, মাংস, মাছ, খিচুড়ি, ইয়োগার্ট, বিনস, মুলা।
টাটকা গরুর দুধ খাওয়া শরীরের পক্ষে সবচেয়ে ভালো। এর মধ্যে মধু বা গুড় মিশিয়ে নিতে পারেন। সূত্র: এইসময়। 

আইফোন উৎপাদন ও বিক্রিতে করোনাভাইরাসের থাবা

আইফোন উৎপাদন ও বিক্রিতে করোনাভাইরাসের থাবা


আইফোন উৎপাদন ও বিক্রিতে করোনাভাইরাসের থাবা

আইফোন উৎপাদন ও বিক্রিতে থাবা বসিয়েছে করোনাভাইরাস। সেই কারণে দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে না বলে লগ্নিকারীদের সতর্ক করছে অ্যাপল। 
চীনের হুবেই প্রদেশ থেকে করোনাভাইরাস দেশটির অন্যান্য এলাকায় ছড়িয়েছে। অ্যাপল জানিয়েছে, চীনে তাদের আইফোন তৈরির কারখানা সবই হুবেই প্রদেশের বাইরে। ওই কারখানাগুলিতে পুনরায় উৎপাদন চালু হলেও তা পূর্ণ ক্ষমতার থেকে অনেকটাই কম।
এক বিবৃতিতে অ্যাপল'র তরফে জানানো হয়েছে, যারা এই পণ্যগুলি বাস্তবায়নে আমাদের সাহায্য করেন, তাদের স্বাস্থ্য ও সুস্থ জীবন নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের সকল সরবরাহকারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে একযোগে কাজ করছি।।
অ্যাপল জানিয়েছে, চীনে তাদের ৪২টি খুচরো বিপণীর অনেকগুলিই বন্ধ বা কম সময়ের জন্য খোলা থাকায় ওই দেশে আইফোনের চাহিদাও এখন কমে গেছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরে চীন আইফোনের তৃতীয় বৃহত্তম বাজার। তবে চীনের বাইরে আইফোনের চাহিদা যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছে মার্কিন সংস্থাটি।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২২৩

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২২৩


করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২২৩
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাইরাসে মৃত্যুর মিছিল চলছেই। মহামারী রূপ নেই এই ভাইরারে চীনের হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২২৩ জনে। আজ শুক্রবার হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। 
হুবেই স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার। আজ শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।

করোনাভাইরাস এক দিনেই কেড়ে নিল আরও ১১৫ প্রাণ

করোনাভাইরাস এক দিনেই কেড়ে নিল আরও ১১৫ প্রাণ


করোনাভাইরাস এক দিনেই কেড়ে নিল আরও ১১৫ প্রাণ
সংগৃহীত ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আরও ১১৫ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২২৩ জনে।

এছাড়া জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছেন।
বৃহস্পতিবার ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার। আজ শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।

করোনা আতঙ্কে কোরিয়ার এক শহরে আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ

করোনা আতঙ্কে কোরিয়ার এক শহরে আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ


করোনা আতঙ্কে কোরিয়ার এক শহরে আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ

চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস আতঙ্কে দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরের আড়াই লাখ মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শহরটিতে ৪৯ জন করোনা রোগী শনাক্তের পর এমনই পদক্ষেপ নিলেন শহরের মেয়র কোয়ান ইয়ং-জিন।
তিনি বলেন, এই শহরটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই এই সঙ্কট মোকাবিলায় শহরটির বাসিন্দাদের নিজ বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। 
জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই নির্দেশনা দেন কোয়ান ইয়ং-জিন। 
এর আগে জাপানের ক্রুজ শিপে ৬২০ জনের কারোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে জাপনের সরকার। 

গাড়িতে উঠলেই বমি হওয়ার কারণ ও প্রতিকার

গাড়িতে উঠলেই বমি হওয়ার কারণ ও প্রতিকার


গাড়িতে উঠলেই বমি হওয়ার কারণ ও প্রতিকার
প্রতীকী ছবি

কিছু মানুষের যেমন ভ্রমণেই আনন্দ, কারও কারও আবার ভ্রমণের কথা শুনলেই গায়ে জ্বর আসে। কারণ মোশন সিকনেস। মাথা ঘোরা, বমি বমি ভাব অসহ্য করে তোলে। যার কারণে যে কোনও জায়গায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। পণ্ড হয়ে যায় ঘুরতে যাওয়ার আনন্দটা। কী কারণে হয় এই সমস্য়া?
সাধারণত বাসে বা প্রাইভেট কারে উঠলে মোশন সিকনেস হয়। এছাড়াও অ্য়াসিডিটির সমস্য়া থাকলে হতে পারে বমি, অসুস্থতার জন্য় হতে পারে বা কোনও বাজে গন্ধ থেকে হতে পারে বমি। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক এই সমস্য়া থেকে প্রতিকারের উপায়-

১) সব সময় জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন।
২)  যেদিকে গাড়ি চলছে সেই দিকে পেছন করে বসবেন না। 
৩) যেদিন ঘুরতে যাবেন তার আগের দিন রাতে ভালোভাবে ঘুমাবেন।
৪) চলন্ত গাড়িতে বই ও ফোন ব্য়বহার থেকে বিরত থাকুন। 
৫) আদা খাবার হজমে সাহায্য় করে। তাই গাড়িতে ওঠার আগে মুখে ছোট এক টুকরো আদা নিয়ে নিন। 
৬) টক জাতিয় ফল বেশি করে খেলে বমি ভাব দূর হয়ে। এছাড়াও লেবু পাতার গন্ধ দূর করে বমির ভাব।
৭) অ্য়াসিডিটির সমস্য়া থকলে পুদিনা পাতা খেতে পারেন।
৮) বমি ভাব লাগলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন।
৯) বমি হলে দারুচিনি খেতে পারেন। 
১০) চুইংগাম খেলে মুখ ও মন ব্য়স্ত থাকে। তাই বমি ভাব আর আসে না। 
১১) গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করবেন।

সিঙ্গাপুরে একসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

সিঙ্গাপুরে একসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত


সিঙ্গাপুরে একসঙ্গে ডেঙ্গু ও করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত
ফাইল ছবি

বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্কের আরেক নাম ‘করোনাভাইরাস’। সেই আতঙ্কের এবার যুক্ত হয়েছে ডেঙ্গু আতঙ্ক। সিঙ্গাপুরের এক নারীর শরীরে এই দুই ভয়ঙ্কর রোগ একসঙ্গে শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহ্স্পতিবার এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে মশার কামড়ের কারণে হওয়া ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্তের বিষয়টি ভুল নয়। তিনি একসঙ্গে দুই রোগে আক্রান্ত হয়েছেন। যদিও প্রথমে ডেঙ্গু আক্রান্ত রোগী হিসেবে তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়। এনজি টেং ফং জেনারেল হাসপাতালে অন্য রোগীর সঙ্গে তাকে ১৫ ফেব্রুয়ারি রাখা হয়। পরে রক্ত পরীক্ষা করে দেখা যায়, তিনি করোনাভাইরাসেও আক্রান্ত। বিষয়টি জানার পরপরই তাকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়।
এদিকে, গত ছয় সপ্তাহে সেখানে ব্যাপকহারে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। করোনা আক্রান্ত নারীর সঙ্গে একই ঘরে সময় পার করা অন্য রোগীরাও বর্তমানে ঝুঁকিতে আছেন। তবে তাদের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা এখনো জানা যায়নি।

Native Banner