Banner 468x60 for

সোমবার, ২ মার্চ, ২০২০

ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেসব খাবার

ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেসব খাবার


ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেসব খাবার

দিন দিন ক্যান্সার যেমন বাড়ছে, পাশাপাশি বাড়ছে এই রোগটি সম্পর্কে সচেতনতা। প্রাথমিক পর্যায়ে এই রোগের লক্ষণ প্রকাশ পায় না। সচেতন রোগীর প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে যথাযথ চিকিৎসায় ক্যান্সার পুরোপুরি সেরে যেতে পারে অথবা নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়। কাজেই ক্যান্সার মানেই মৃত্যু নয়।
ক্যান্সারের সাধারণ কিছু লক্ষণ : ১) অল্প অল্প বা বেশি জ্বর হওয়া, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া, ২) স্বাভাবিকের চাইতে বা অতীতের চাইতে ক্ষুধা কমে যাওয়া, ৩) শরীরের যে কোনও জায়গায় চাকা বা দলা দেখা দেয়া। কখনও এই চাকায় ব্যাথা হতে পারে, কখনও ব্যাথা নাও হতে পারে, ৪) দীর্ঘস্থায়ী কাশি থাকা, কোনও কিছুতেই না সারা। কিংবা অনেকদিন যাবত গলা ভাঙ্গা থাকা, ৫) মলত্যাগের অভ্যাসে পরিবর্তন আসা। ঘন ঘন ডায়রিয়া,কোষ্ঠকাঠিন্য কিংবা মলের সাথে রক্ত যাওয়া, ৬) বিনা কারণেই খুব ক্লান্ত বোধ করা, ৭) অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া।
ক্যান্সার প্রতিরোধক খাদ্য সমূহ:
সবুজ শাক-সবজি : পালং শাক, কেইল, কলার্ড গ্রীন, রোমেইন ও আরুগুলা লেটুস, ওয়াটার ক্রেস (হেলেঞ্চা শাক) সহ দেশীয় সবুজ শাক-পাতায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেলগুলো, এন্টিঅক্সিডেন্ট এবং এনজাইম। এন্টিঅক্সিডেন্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। এছাড়াও আছে গ্লুকোসাইনোলেটস, এন্টিব্যাকটেরিয়াল ও এন্টিভাইরাল উপাদান এবং নিষ্ক্রিয় কার্সিনোজেনস। যা টিউমার সৃষ্টি রোধ, ক্যান্সার কোষ ধ্বংস ও ক্যান্সার স্থানান্তরণে বাধা প্রদান করে। কাজেই প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ শাক-পাতা থাকা আবশ্যকীয়।
হলুদ: হলুদে বিদ্যমান ‘কারকিউমিন’ প্রদাহজনিত সমস্যা বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট মানব দেহের টিস্যুর মধ্যে প্রবেশ করে ভেতর থেকে দেহকে ক্যান্সার প্রতিরোধী করে তোলে। শরীরকে ক্যান্সার প্রতিরোধী করতে চাইলে কাঁচা হলুদ খেতে পারেন অথবা মাছ ও মাংসের তরকারিতে প্রয়োজন মতো ব্যাবহার করতে পারেন।
অর্গানিক মাংস : কোনো প্রকার স্টেরয়েড, হরমোন ও এন্টিবায়োটিক প্রয়োগ ছাড়া পালিত মুরগির কলিজা এবং তৃণভোজী গরুর মাংস ক্যান্সার রোগীর খাদ্য তালিকায় থাকা বাঞ্চনীয়। কারণ এই পুষ্টি সমৃদ্ধ খাবারে ভিটামিন বি ১২ আছে উচ্চ মাত্রায়। সেলেনিয়াম, জিংক ও বি ভিটামিন রক্ত পরিশোধন, হজম ক্ষমতা বৃদ্ধি ছাড়াও হরমোনের ভারসাম্য রক্ষা করে।
দুধ ও দুগ্ধজাত খাদ্য : প্রক্রিয়াকরণ দুগ্ধজাত খাবার যেমন টক দই হলো প্রোবায়োটিক বা ভালো ব্যাক্টেরিয়ার উত্তম উৎস। প্রোবায়োটিক টিউমার বৃদ্ধি রোধ করে। গরু ও ছাগলের দুধ এবং পনিরে রয়েছে সালফার প্রোটিন ও স্যাচুরেটেড ফ্যাট। যা ক্যান্সার রোগীর খাদ্য তালিকায় রাখা জরুরি। দুগ্ধজাত খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি আছে। এই ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ মাত্রা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম রেকটাল সহ নানা রকমের ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায়।
মাছ : গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মাছের ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড -এন্টিইনফ্ল্যামেটরি, এন্টিটিউমার ও এন্টিক্যান্সার বৈশিষ্ট্য সম্পন্ন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও বিষাক্ততা কমাতে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড ফলদায়ক ভূমিকা রাখে। তৈলাক্ত মাছ খাদ্য তালিকায় রাখুন।
গ্রীন টি : ক্যান্সার রোগীর মৃত্যুর প্রধান কারণ মেটাস্ট্যাসিস বা ক্যান্সার ছড়িয়ে পড়া। গ্রীন টিতে আছে পলিফেনোলিক কম্পাউন্ড, ক্যাটেচিন, গ্যালোক্যাটেচিন এবং ইজিসিজি (এন্টিঅক্সিডেন্ট)। যা ক্যান্সারের ঝুঁকি কমায়, টিউমার বৃদ্ধি রোধ ও ক্যান্সার স্থানান্তরণ অর্থাৎ মেটাস্ট্যাসিস রুখে মৃত্যুর ঝুঁকি কমায়। প্রতিদিন গ্রীন টি পান করুন।
মাশরুম: উচ্চ পুষ্টিসম্পন্ন মাশরুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। শতাব্দীর পর শতাব্দী ধরে মাশরুম রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে।
স্বাস্থ্যকর অপরিশোধিত ভোজ্য তেল: নারকেল তেল, তিসির তেল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অন্ত্রে পুষ্টি যোগায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জলপাই তেলে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস যা প্রদাহ কমায়। এমনকি ব্রেস্ট ও কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়।
বাদাম ও বীজসমূহ : চিনাবাদাম ভিটামিন-ই এর সব থেকে ভালো উৎস। ভিটামিন-ই সমৃদ্ধ চিনাবাদাম কোলন, ফুসফুস, যকৃত এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমায়। সকালে কিংবা বিকালের নাস্তায় চিনাবাদাম রাখুন।

ভ্রমণ যাত্রায় যা খাবেন আর যা খাবেন না

ভ্রমণ যাত্রায় যা খাবেন আর যা খাবেন না

ভ্রমণ যাত্রায় যা খাবেন আর যা খাবেন না
► মডেল : আদর ও তমা ► ছবি : ম্যাক্স ব্যাগ
ভ্রমণে বের হওয়ার আগে প্রস্তুতির ওপর নির্ভর করবে ভ্রমণ কতটা আনন্দময় হবে। ভ্রমণকে আরও আনন্দময় করতে ভ্রমণকালে স্বাস্থ্যকর খাবারের একটা ফর্দ তুলে ধরা যাক।

ভ্রমণ করতে কার না ভালো লাগে। কেউ যাত্রা করেন বাসে, লঞ্চে, ট্রেনে, গাড়িতে বা ফ্লাইটে। বেশ কিছু মানুষের যাত্রার সময় বেশ কয়েক ধরনের সমস্যা দেখা যায় যেমন- মাথা ঘুরানো, বমি বমি ভাব, অনেকের পেটের সমস্যা হয় মাঝ রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়ার জন্য। তাই কোথাও যাওয়ার আগে বুঝে খাবার গ্রহণ করতে হয় এবং বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হয়।

যাত্রার সময় যেসব খাবার খাবেন সেগুলো দেওয়া হলো-
১. যাত্রাপথে যাওয়ার আগে অল্প পরিমাণে তেল ও মসলাযুক্ত খাবার খাবেন। এতে করে আপনার পেট ঠান্ডা থাকবে এবং খাবার সহজে হজম হবে।
২. যাত্রাপথে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। অনেকেই ভ্রমণের সময় পানি পান করতে চায় না। এতে করে শরীর ডি-হাইড্রেটেড হয়ে যায়। পর্যাপ্ত পানি পান করতে হবে।
৩. গুরুপাক ও অতিরিক্ত ভারী মসলা জাতীয় খাবার ও ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এসব খাবার যাত্রার সময় অথবা যাত্রা শুরু করার আগে গ্রহণ করলে বদহজম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং অ্যাসিডিটি বাড়ে।
৪. রাস্তার কাছে অস্বাস্থ্যকর পরিবেশে হাতে বানানো ঝাল-মুড়ি, আচার, কাসন্দি দিয়ে মাখানো ফল খাওয়া থেকে বিরত থাকুন। এতে করে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৫. যাত্রাপথে সঙ্গে সেদ্ধ ডিম, রুটি, শুকনো খাবার, কেক, বিস্কুট, বাদাম, খেজুর, শসা, ডার্ক চকলেট ইত্যাদি রাখবেন। এতে আপনার পেটও ভরে যাবে ক্লান্তিভাবও কাটবে।
৬. যাদের যাত্রাপথে বমি হয় তারা যাত্রার পূর্বে আদা চা পান করবেন এতে করে বমি হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
৭. যে কোনো কার্বোনেটেড বেভারেজ, চিপস ও  কেমিক্যালযুক্ত প্রসেসড জ্যুস খাওয়া থেকে বিরত থাকবেন। কারণ এতে করে অনেক সময় অতিরিক্ত ইউরিন হতে পারে।
৮. যাত্রাপথে সর্বদা স্যালাইন রাখবেন। এতে করে আপনার পেটের সমস্যা থাকলেও বা ক্লান্তিভাব হলেও স্যালাইন অনেক ভালো কাজ করবে শরীরের জন্য।

চুল পড়বে কম, পালাবে খুশকিও

চুল পড়বে কম, পালাবে খুশকিও

চুল পড়বে কম, পালাবে খুশকিও!
প্রতীকী ছবি

শ্যাম্পু করার সময় অথবা আঁচড়ানোর সময় হাতে উঠে আসছে এক মুঠো চুল। তারই সঙ্গে আছে খুশকির সমস্যাও। এই সমস্যা আপনার একার নয়। বরং ঘরে ঘরে অনেককেই এমন মুশকিলে পড়তে হয়। তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললেই পেতে পারেন রেশমি ঘন চুল। আটকাতে পারেন চুল পড়াও।
শুষ্ক চুলে প্রাণ ফেরানোই হোক বা চুল পড়া রোধ, তেলের আলাদা গুরুত্ব রয়েছে। খুশকির সমস্যার সমাধানেও রয়েছে তেলের ভূমিকা। চুলের গোড়া মজবুত করতে হট অয়েল ট্রিটমেন্টে’র জুড়ি মেলা ভার। হট অয়েল ট্রিটমেন্ট চুলের যতেœর সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু কীভাবে করবেন?
এই যত্ন বাড়িতেই করতে পারবেন সহজে। সপ্তাহে তিন দিন নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে দিন। মিশ্রণটি দিয়ে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে আঙুলের ডগা দিয়ে আলতো মাসাজ করুন। সারা রাত চুল বেঁধে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে রেশমের মতো নরম চুল। কমবে চুল পড়ার সমস্যাও। তেলের পুষ্টি চুলের গোড়ায় পৌঁছে চুলের হারানো স্বাস্থ্যও ফিরিয়ে আনবে। 

শিশুদের মধ্যে স্থুলতার মূল কারণ ঘুমের সময়: গবেষণা

শিশুদের মধ্যে স্থুলতার মূল কারণ ঘুমের সময়: গবেষণা


শিশুদের মধ্যে স্থুলতার মূল কারণ ঘুমের সময়: গবেষণা
প্রতীকী ছবি

জীবনযাত্রার মান বদলে গেছে। অনেক ব্যস্ত হয়ে গেছে বর্তমান জনজীবন। তাই চিকিত্‍সকরা বলেন, প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমালে জীবনযাত্রার মান সুস্থ আর সুন্দর হয়। কিন্তু বর্তমান সমাজে একটি বড় সমস্যা হল, স্থুলতা বা মোটা হওয়া।
বর্তমানে বহু শিশুদের ক্ষেত্রেই ওবেসিটি বা স্থুলতা দেখা দিচ্ছে। স্কুলের গণ্ডিতেই তাদের শরীরে চর্বি জমে যাচ্ছে। কেন এটা হচ্ছে, এই নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা নানা গবেষণা চালিয়েছেন।
স্থুলতার জন্য বহু শিশুর নানা রোগও দেখা শরীরে বাসা বাঁধছে অল্প বয়সে। যার ফলে চিন্তায় পড়ছেন মা-বাবারা। এ ক্ষেত্রে শিশুদের ঘুমের সময়কেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন চিকিত্‍সা বিজ্ঞানীরা।
ব্রিটেনে সম্প্রতি শিশুদের ওবেসিটি নিয়ে একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাতে দেখা যাচ্ছে, শিশুদের মধ্যে স্থুলতার মূল কারণ ঘুমের সময়।
নতুন সমীক্ষায় দেখা গেছে, ১ থেকে ৬ বছর বয়সি শিশুরা রাত ৯টার পরে ঘুমাতে যাচ্ছে, তাদের মধ্যে স্থুলতার হার বেশি।
সুইডেনের শিশু বিশেষজ্ঞ ক্লওদে মার্কাস জানাচ্ছেন, যে সব শিশুরা রাতে দেরিতে শুতে যাচ্ছে বা ঘুমাচ্ছে, তাদের মধ্যে অল্প বয়সেই মোটা হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ এই শিশুদের মেটাবলিজম রেট কমে যায়। ফলে শরীরে মেদ জমতে থাকে।

ডিম আমিষ না নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা

ডিম আমিষ না নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা


ডিম আমিষ না নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা

ডিম স্বাস্থ্যের জন্য কতটা উপকারি তা আমরা সবাই জানি। কিন্তু ডিম আমিষ না নিরামিষ-এই বিতর্কের কারণে আমিষ ভেবে অনেকে ডিম খাওয়া থেকে বিরত থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পাল্টা যুক্তিও রয়েছে।
সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, ডিমের ৩টি অংশ থাকে। ডিমের খোসা, কুসুম ও সাদা অংশ। ডিমের সাদা অংশ শুধু প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন, কোলেস্টেরল ও ফ্যাট। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।
এছাড়া পুষ্টিবিদদের মতে, আমিষ বা নিরামিষ না ভেবে নিয়মিত একটি করে ডিম খাওয়া জরুরি। কারণ এতে শরীর সুস্থ ও রোগমুক্ত থাকতে সহায়তা করে। 

যেভাবে সহজে দূর করবেন গলায় আটকা মাছের কাঁটা

যেভাবে সহজে দূর করবেন গলায় আটকা মাছের কাঁটা


যেভাবে সহজে দূর করবেন গলায় আটকা মাছের কাঁটা
প্রতীকী ছবি

মাছ একটি প্রিয় খাবার। সব বয়সের মানুষই কমবেশি মাছ পছন্দ করেন। তবে প্রিয় এই খাবারটি খেতে গেলে অনেক সময় বিপত্তিও ঘটে। তাছাড়া কাঁটার ভয়ে অনেকে সুস্বাদু এই খাবারকে এড়িয়েও চলেন।
ইলিশ সুস্বাদু মাছ হলেও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার ভয়ে। খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ! তবে এই সমস্যার সমাধানও রয়েছে।
গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার সহজ ৫ উপায় রয়েছে। আসুন জেনে নিই গলায় বিঁধে যাওয়া মাছের কাটা দূর করার ৫ উপায়-
১. এক দলা সাদা ভাত খেতে পারেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়।
২. গলায় কাঁটা বিঁধলে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।
৩. হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই পানি খেতে পারেন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম।
৪. পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করে। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।
৫. লবণও কাঁটা নরম করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে লবণ মেশিয়ে নিন। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণপানি খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে

প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে ৭ উপকার

প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে ৭ উপকার

প্রতিদিন ২০ মিনিট ব্যায়ামে ৭ উপকার

রাতে ঘুমের সমস্যা রয়েছে অনেকের। আবার রাতে ঘুম না হওয়ার কারণে ওষুধ খেয়ে থাকেন। আর ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, যা মারাত্মক।
ঘুম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। রাতে ভালো ঘুমাতে চাইলে প্রতিদিন ২০ মিনিট হাঁটুন। প্রতিদিন ২০ মিনিট হাঁটলে আপনাকে ঘুমকে খুঁজতে হবে না, ঘুমই খুঁজে নেবে আপনাকে!
আসুন জেনে নিই প্রতিদিন ২০ মিনিট ব্যায়াম করলে যেসব উপকার পাবেন-
১. এক গবেষণায় দেখা গেছে– যারা নিয়মিত ২০ মিনিট ব্যায়াম করেন, তারা অন্যদের চেয়ে ৫০ শতাংশ কম মানসিক চাপে ভোগেন।
২. গবেষণায় আরও বলা হয়, শরীরে স্ট্রেস হরমোন করটিসোলের পরিমাণ কমিয়ে দেয় ব্যায়াম। ব্যায়াম শরীরকে আরাম দেয়। তাই যোগাসন, ডিপ ব্রিদিং ও মেডিটেশন করলেও ভালো ফল পাবেন।
৩. শরীরচর্চা করলে ‘ন্যাচারাল ফিল গুড’ হরমোন নিঃসৃত হয়। এতে মন ফুরফুরে থাকে।
৪. শরীরচর্চার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। ফিট ও সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করুন।
৫. ক্ষুধা বাড়ে শরীরচর্চা করলে। ফলে খাবারের অনিয়ম দূর হয়।
৬. ব্যায়াম সারাদিন কর্মক্ষম রাখবে ও এনার্জি দেবে। শরীরে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় ব্যায়াম করলে।
৭. সকালে ঘুম থেকে উঠেই ২০ মিনিট ব্যায়াম করুন। পুরো দিনের জন্য এনার্জি স্টোর হয়ে যাবে।

Native Banner