Banner 468x60 for

শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

এআই ওভারভিউ সার্চে আস্থা ফেরাতে গুগলের ‘প্রেফার্ড সোর্সেস’

এআই ওভারভিউ সার্চে আস্থা ফেরাতে গুগলের ‘প্রেফার্ড সোর্সেস’

এআই ওভারভিউ সার্চে আস্থা ফেরাতে গুগলের ‘প্রেফার্ড সোর্সেস’
গুগল সার্চে এখন এআই দিয়ে তৈরি সারাংশ বা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেখানো হয়, যাকে বলা হচ্ছে ‘এআই ওভারভিউ’। সার্চ জায়ান্ট গুগলের দাবি, এই সুবিধার ফলে ব্যবহারকারীর সময় বাঁচবে। তবে এর বিপরীতে বারবারই অভিযোগ উঠেছে- এআই ওভারভিউ অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেখাচ্ছে।

এআইয়ের ভুল তথ্য দেওয়ার আশঙ্কা কিন্তু নতুন নয়। ২০১৯ সালের শুরুতেই মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে পাঠকদের সতর্ক করেছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ভুয়া খবর লিখতে শিখে গেছে। ওই প্রতিবেদনে আলোচিত টুলগুলোর একটি ছিল ‘জিপিটি-২’, যা বর্তমানের যুগান্তকারী প্রযুক্তি চ্যাটজিপিটি-এরই পূর্বসূরি।

বর্তমানে এআই সরাসরি গুগল সার্চ অভিজ্ঞতার অংশ হয়ে গেছে। এখন গুগলে কিছু খুঁজলে সার্চ পেইজের একেবারে উপরে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘এআই ওভারভিউ’ দেখা যায়, যেখানে বিভিন্ন উৎস থেকে নেওয়া তথ্যের সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরা হয়।

তবে সমস্যা এখানেই শেষ নয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার জানিয়েছে, অনেক ওয়েবসাইট ‘কনটেন্ট মিল’-এর মতো পাইকারি হারে এআই দিয়ে নিবন্ধ তৈরি করছে, যা ভুল ও নিম্নমানের তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

এই সমস্যার সমাধানে গুগল নতুন একটি ফিচার এনেছে, যার নাম ‘প্রেফার্ড সোর্সেস’। ২০২৫ সালের অগাস্টে চালু হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট কোনো বিষয়ের তথ্য খোঁজার সময় নিজের পছন্দের ওয়েবসাইট বা সংবাদমাধ্যম বেছে নিতে পারবেন।

যেভাবে সেট আপ করবেন ‘প্রেফার্ড সোর্সেস’

১. গুগল সার্চে গিয়ে আপনার প্রয়োজনীয় বিষয়টি লিখে সার্চ করুন।

২. সার্চ রেজাল্ট আসার পর নিচে স্ক্রল করতে থাকুন, যতক্ষণ না ‘টপ স্টোরিজ’ সেকশনটি দেখতে পান। ওই লেখাটির পাশে একটি তারকা (*) আইকন দেখা যাবে। সেখানে ক্লিক বা ট্যাপ করুন।

৩. এরপর একটি পপ-আপ উইন্ডো খুলবে। সেখানে আপনার পছন্দের সংবাদমাধ্যম বা ওয়েবসাইটের নাম লিখুন। পছন্দের নামগুলো তালিকায় যোগ হলে ‘রিলোড রেজাল্টস’ বাটনে ক্লিক করুন।

এরপর থেকে গুগলে কোনো বিষয়ে তথ্য খুঁজলে সার্চ ইঞ্জিনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দের ওয়েবসাইটগুলো থেকে পাওয়া তথ্যকে সবার আগে গুরুত্ব দেবে।

কোন মন্তব্য নেই:

Native Banner