চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ৩১ ডিসেম্বরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রের।
এমন পরিস্থিতির মাঝেই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করে ক্যালিফোর্নিয়ার আলামেডা কাউন্টিতে অবস্থিত ফ্রিমন্ট কারখানা খুলে দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক বলছেন, কারখানায় পুলিশ গেলে তিনি নিজে গ্রেফতার হবেন।
মাস্ক গত মাস থেকে লকডাউনের বিরুদ্ধে সোচ্চার। এর মধ্যে গত শনিবার আলামেডা কাউন্টির বিরুদ্ধে মামলা করে দেন। অভিযোগে কাউন্টির কর্মকাণ্ডকে তিনি ‘ক্ষমতা-দখলের’ সঙ্গে তুলনা করেন। পাশাপাশি হুমকি দেন, খুলতে না দিলে কারখানা নেভাডা অথবা টেক্সাসে সরিয়ে নেবেন।
টেসলা প্রধান বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া গভর্নরের কাছে কারখানা খোলার অনুমতি চান। রবিবার তিনি জানিয়ে দেন, কারখানায় শ্রমিক যাচ্ছে।
মাস্ক সোমবার টুইটে লিখেছেন, ‘শ্রমিকদের সঙ্গে আমি কাজে নামব। কেউ গ্রেফতার হলে সেটা হব শুধুমাত্র আমি।’
এক ভিডিও কলের মাধ্যমেই প্রায় সাড়ে ৩৭০০ কর্মী ছাঁটাই করায় তুমুল সমালোচনার মুখে পড়েছে অ্যাপ-ক্যাব পরিসেবা প্রদানকারী সংস্থা উবার। কোম্পানিটির কর্মীদের ছাঁটাই করার কথা ঘোষণা করেন উবারের গ্রাহক পরিসেবা বিভাগের প্রধান রাফিন শ্যাভলো। প্রায় তিন মিনিটের একটি ভিডিও কলের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ১৪ শতাংশ কর্মীকে সরিয়ে দেওয়ার কথা জানান তিনি।
করোনাভাইরাস মহামারীর কারণে কোম্পানি যে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা কাটিয়ে উঠতেই উবারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। ভিডিও কলটিতে শ্যাভলো বলেন, আজই উবারের সঙ্গে আপনাদের শেষ দিন। ছাঁটাই হওয়া কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে নিশ্চিত করেন শ্যাভলো।
কোনো ধরনের নোটিস ছাড়াই একটি সংক্ষিপ্ত ভিডিও কলের মাধ্যমে এভাবে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় তোপের মুখে পড়েছে উবার। প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরাও এর জন্য সমালোচনা করছেন।
বিজ্ঞানের বিস্ময় মানুষকে প্রতিনিয়তই ভাবাচ্ছে। অবাক করা অনেক প্রযুক্তিই এখন মানুষের ঘরে ঘরে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক কিছুই প্রযুক্তির ছোঁয়ায় নতুন মাত্রা যোগ করেছে। বৈশ্বিক স্মার্ট ঘড়ির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এবার মার্কিন এই প্রতিষ্ঠানটি ঘড়ির পর গুগল গ্লাসের মতো স্মার্ট চশমা আনতে যাচ্ছে বিশ্ব বাজারে।
বলতে গেলে চশমার আদলে স্মার্টফোন ও কম্পিউটারের চেয়েও অ্যাডভান্স অনেক বিস্ময় ও রহস্য যুক্ত থাকবে সেই চশমায়। অনেকদিনের গবেষণা অনুযায়ী এ বছরের শেষে বা ২০২১ এর শুরুতে বা ২০২২ সালে রিলিজ হতে পারে এই সুপার ডিজিটাল ডিভাইসটি।
ডিভাইসটি বাজারে আসার আগেই এটি নিয়ে নানা রকম মুখোরোচক তথ্য পাওয়া যাচ্ছে। অনেকেই অ্যাপলের চশমা নিয়ে বিভিন্ন তথ্য জানাচ্ছে, বলা হচ্ছে এগুলো ফাঁস হয়েছে। দাবি করা হচ্ছে বিভিন্ন রকম ফিচারের কথা, যা যুক্ত থাকবে অ্যাপলের ঐ স্মার্ট চশমায়। ‘ফ্রন্ট পেজ টেক’ নামের একটি ইউটিউব চ্যানেলে এর ডিজাইন, রহস্যময় অনেক ফিচার, নামকরণ, মূল্য ও বাজারের আসার তারিখ নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য ফাঁস করা হয়েছে।
ওই ইউটিউবারের দেওয়া তথ্য ও বিভিন্ন পোর্টালের প্রতিবেদন বলছে, প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের চশমায় iPad Pro এর মতো AR সেন্সর থাকবে ভার্চুয়াল রিয়েলিটির জন্য ও প্রজেক্টর থাকবে চশমার পিছনে কন্টেন্ট দেখার জন্য। ডাটা প্রসেস হবে আইফোনে, ওয়ারলেস চার্জিং ও Starboard UI-ও থাকবে।
এও বলা হচ্ছে, এই চশমায় ক্যামেরা, মাইক্রোফোনস, হেডসেটস এমনকী তুলনামূলক অনেক অ্যাডভান্স শক্তিশালী সেন্সরও থাকবে। আইফোনের সাথে কানেক্টেড থেকে অ্যাপলের এই ডিভাইস তথ্য সংগ্রহ করতে পারবে। যাতে গুগল গ্লাসের আদলে ইন্টারনেট ব্রাউজিং, অডিও-ভিডিও কলিং, ছবি তোলা, ভিডিও করা, ম্যাপ দেখা, ফেস ও লোকেশন রিকগনাইজ করাসহ অনেক সুবিধা থাকবে। যার মূল্য শুরু হতে পারে ৪৯৯ ইউএস ডলার থেকে। আরও বিস্তারিত দেখুন এই ভিডিওতে
উল্লেখ্য, প্রযুক্তির জগতে সবচেয়ে রহস্যময় পণ্য হিসেবে আলোচনায় থাকা গুগল গ্লাসকেও পেছনে ফেলে দেবে অ্যাপল স্মার্ট গ্লাস। যা আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই বদলে দিবে। যদিও ২০১৩ সালে প্রথম এই ধরনের স্মার্ট গ্লাস এনে সমালোচনার মুখে পড়ে গুগল। সেই গ্লাসের সাহায্যে অনুমতি ছাড়া এবং ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান না থাকায় ছবি তোলা বা রেকর্ডিং করার অভিযোগ ওঠে। তাতে টনক নড়ে গুগল কর্তৃপক্ষেরও। পরে তা বিক্রি বন্ধ করে দেয় গুগল কর্তৃপক্ষ। এবং কিছু সংস্কার নিয়ে আসা হয় গুগল চশমায়। গুগলের সেই চশমার সাহায্যে ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ, অডিও ধারণ করার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। ইন্টারনেট ব্রাউজ করা ও মানুষের সঙ্গে যোগাযোগ করা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ নানা অ্যাপ্লিকেশন ব্যবহার। এবং কণ্ঠস্বর ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও রয়েছে এতে
দুশ্চিন্তায় বিজ্ঞানীরা, বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট ও স্যাটেলাইট পরিষেবা!
একের পর এক বিপর্যয় দেখছে গোটা বিশ্ব। ২০২০ শুরু না হতেই করোনার প্রকোপ। যা কিনা গোটা বিশ্বকে প্রায় স্তব্ধ করে দিয়েছে। প্রথম বিশ্বের দেশগুলো থেকে তৃতীয় বিশ্বের দেশ, বাদ পড়েনি কেউ-ই! মৃত্যু মিছিল সবর্ত্র। করোনার মাঝেই ভারতের পশ্চিমবঙ্গে ও ওড়িশায় ধেয়ে এল আম্ফান ঝড়। একেবারে তছনছ করে দিল পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাকে। আম্ফানের তাণ্ডব থেকে এখনও নিজেদের কাটিয়ে উঠতে পারেনি সেখানকার মানুষ।
ফের যেন বিশ্বের কপালে চিন্তার ভাঁজ। না এবার কোনও রোগ বা ঘূর্ণিঝড় নয়। বরং তার থেকেও যেন আরও বেশি ভয়ঙ্কর খবর শোনালো ইউরোপিয়ান স্পেশ এজেন্সি ও তাদের তোলা কিছু স্যাটেলাইট ছবি। সেই ছবি ও তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, দুর্বল হয়ে আসছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। যার ফল কিনা ভয়াবহ ।
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর চৌম্বকক্ষেত্র এমন এক ধরনের চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে শুরু করে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠে এর আয়তন ২৫ থেকে ৬৫ মাইক্রোটেসলা। এই শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণেই মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা কোটি ধরনের মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা পাচ্ছে আমাদের এই পৃথিবী। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যদি কোনওদিন শূন্য হয়ে যায় তাহলে এ গ্রহে প্রাণের অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হবে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মধ্যে বিস্তীর্ণ অঞ্চলের চৌম্বক ক্ষেত্র ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। যা কিনা বেশ দুশ্চিন্তার। তা এই চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে কী হতে পারে? গবেষকদের ধারণা ভূচৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাওয়া পৃথিবীর মেরুর পরিবর্তনের লক্ষণ দেখা দিতে পারে। গোলমাল হতে পারে ম্যাগনেটিক নর্থ ও ম্যাগনেটিক সাউথের। আজ থেকে ৭ লাখ ৮০ হাজার বছর আগেও একইভাবে একবার পৃথিবীর মেরু পরিবর্তন ঘটেছিল।
বিজ্ঞানীদের কথায়, প্রাথমিকভাবে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। স্তব্ধ হয়ে যেতে পারে মানবসভ্যতা। তবে আশার আলো একটাই, এই ঘটনা ঘটতে লাগবে বহু বছর । একদিনে হুট করে এটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই।
উপুড় হয়ে শুয়ে ঘুমানোর অভ্যাস থাকলে হতে পারে যেসব ভয়ানক ক্ষতি
পেটে ভর দিয়ে উপুড় হয়ে শোয়া বা আধশোয়া হয়ে বই পড়া, ল্যাপটপ-মোবাইল চালান অনেকে। সাময়িকভাবে আরাম মনে হলেও এ অভ্যাসের কারণে মেরুদণ্ড, শ্বাসপ্রশ্বাস, শরীরের বিশ্রাম ও ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে।
পেটে ভর দিয়ে শুয়ে বিভিন্ন কাজ করলে ক্ষতির শিকার হতে পারে মেরুদণ্ড এবং অন্ত্র। এ ছাড়াও মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক বদলে গিয়ে ঘাড়-পিঠে ব্যথা হতে পারে।
পেটের ভরে শোওয়ার সময় ঘাড় প্রসারিত হয়ে দুই কাঁধ কানের কাছাকাছি পৌঁছায়। শরীরের বেশির ভাগ ভর পড়ে দুই হাতের ওপর। এই অবস্থায় বিভিন্ন হাড়ের জোড়ায় অস্বাভাবিক চাপ পড়ে। এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হলে দীর্ঘ মেয়াদে ভয়ানক ক্ষতি হতে পারে।
শরীরে সব অঙ্গের স্বাভাবিক কার্যাবলির নিয়ন্ত্রক স্নায়ুতন্ত্রকে সুরক্ষিত রাখে মেরুদণ্ড। স্নায়ুতন্ত্রে কোনো সমস্যা দেখা দিলে পুরো শরীরই অচল হয়ে পড়তে পারে। আর পেটে ভর দিয়ে শুয়ে থাকায় এই ঝুঁকিটাই বাড়তে থাকে।
এভাবে শুয়ে থাকলে পিঠের নিচের অংশেও অস্বাভাবিক চাপ পড়ে। পিঠের নিম্নাংশে সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য ও মলত্যাগজনিত নানা সমস্যাও দেখা দিতে পারে।
এছাড়া পেটে ভর দিয়ে শুয়ে থাকার সময় শ্বাসপ্রশ্বাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পেশিগুলোর ওপর শরীরের ভার পড়ে। ফলে শ্বাসপ্রশ্বাস পরিপূর্ণ হতেও বাধার সৃষ্টি হয়।
করণীয়
চেয়ারে বা বিছানায় আরাম করে বসে মোবাইল-ল্যাপটপ ব্যবহারের অভ্যাস করুন।
বসার সময় যেন পিঠের ওপর টানা চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
দেখার জন্য মাথা না ঝুঁকিয়ে বরং ডিভাইসটি চোখের সমান্তরালে নিয়ে আসুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজির অধীনে পরিচালিত ‘ল্যাবরেটরি অব ইউকারেউটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশন’ এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারি (ক্রিকস) যৌথভাবে এক সমীক্ষা চালায়।
দক্ষিণ চট্টগ্রামের মানুষের অতিরিক্ত ঝাল খাওয়ার প্রবণতা ও উপকূলীয় মানুষের শুটকি খাওয়ার কারণে ক্যান্সার বেশি হচ্ছে বলে সমীক্ষায় ধারণা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশে বছরে অন্তত দুই লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হন। আর চট্টগ্রামে বছরে অন্তত ৫০ হাজার মানুষ ক্যান্সার আক্রান্ত হন। তার মধ্যে মহিলারা জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন। অপরদিকে পুরুষরা ফুসফুস এবং মলদ্বারের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন।
দক্ষিণ চট্টগ্রাম এবং বৃহত্তর কক্সবাজার এলাকায় ব্রেস্ট, জরায়ু এবং খাদ্যনালীর ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাচ্ছে। সমীক্ষায় প্রকাশ করা হয় ডিটিটিযুক্ত শুঁটকি ও অতিরিক্ত ঝাল মরিচ এর প্রধান কারণ।
কাতার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে জিহ্বার স্বাদকোষগুলো নষ্ট হয়ে যায়। অত্যন্ত ঝাল খাওয়ার অভ্যাস স্মৃতিলোপ ঘটাতে পারে এবং অ্যালঝেইমার্স রোগের সম্ভাবনাও দেখা দেয়।
এপেন্ডিসাইটিস হওয়ার মূল কারণ অতিরিক্ত ঝাল, এটি খাদ্যনালী সংকুচিত করে খাদ্যনালীর প্রাচীর ক্ষতিগ্রস্ত করে যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্রাতিরিক্ত ঝাল খেলে একটা সময়ের পরে খাবার আর হজম হতে চায় না এবং পরবর্তীতে পাকস্থলীতে সমস্যা দেখা দিতে পারে।
তাই আসুন সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য আমরা খাদ্যাভাস পরিবর্তন করি এবং অতিরিক্ত ঝাল মরিচ গুঁড়া পরিহার করে কম ঝালের মরিচ গুঁড়া খাওয়ার অভ্যাস করি।
বি. দ্র. যাদের বেশি ঝাল খাওয়ার অভ্যাস তারা রান্নায় কাঁচা মরিচ ব্লেন্ড করে খেতে পারেন।
চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে খুশকি একটা বিরাট সমস্যা। আগে শুধুমাত্র শীতকালের শুষ্ক আবহাওয়াতেই খুশকির সমস্যা দেখা দিত বা বৃদ্ধি পেত। কিন্তু বর্তমানে মাত্রাতিরিক্ত দুষণের ফলে মোটামুটি সারা বছর এই সমস্যা লেগেই থাকে।
অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ি এই খুশকি। তাই খুশকির সমস্যার সমাধানে সঠিক সময়ে তৎপর না হলে মাথা ভরা চুল ঝরে গেছে অল্পদিনের মধ্যেই।
খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়াই যায়। কিন্তু সেগুলিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে কখনও কখনও উল্টে চুলেরই ক্ষতি হয়। তাহলে উপায়?
আসুন জেনে নেওয়া যাক এমন বেশ কয়েকটি কার্যকরী ভেষজ উপাদান সম্পর্কে যেগুলি খুশকির সমস্যা দ্রুত সমাধানদূর করতে একেবারে অব্যর্থ। আর এ ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানগুলির দামও সামান্য। তাই অল্প খরচে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই খুশকির সমস্যার সমাধান করুন।
১) পিয়াজের রস-
দু'টো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ পানিতে মিশিয়ে নিন। মাথায় এই পিয়াজের রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু’বার পিয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
২) নারকেল তেল-
নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এছাড়া চুলে গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দু’বার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাবেন।
৩) টকদই-
খুশকির সমস্যা থেকে বাচঁতে টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে দু’বার এই ভাবে চুলে টকদই ব্যবহার করা যেতে পারে।
৪) লেবুর রস-
দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে দু’বার এই ভাবে চুলে লেবু ব্যবহার করা যাবে।