Banner 468x60 for

শুক্রবার, ২৯ মে, ২০২০

লকডাউনে যেভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবেন

লকডাউনে যেভাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবেন

করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে প্রায় দু’মাস ধরে ঘরবন্দি সাধারণ মানুষ। বাড়িতে থেকেই কাটাতে হচ্ছে বেশির ভাগ সময়। বন্ধ হয়ে গেছে দৈনন্দিন শরীরচর্চা বা হাঁটাচলাও। বাড়িতে থেকেই স্বাস্থ্য সচেতন মানুষেরা যতটা সম্ভব শরীরচর্চা করছেন।
লকডাউনে আমাদের দৈনন্দিন কার্যকলাপ যে ভাবে কমে গেছে, তাতে বিরূপ প্রভাব পড়ছে স্বাস্থ্যের উপর। বিশেষজ্ঞদের মতে, শুধু ঘন ঘন হাত ধুলেই হবে না, শরীর সুস্থ রাখাও অত্যন্ত জরুরী। এই সময় বাড়িতে থেকেই বাড়িয়ে তুলতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তবে ঘরবন্দি অবস্থায় কীভাবে ঘরে বসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবেন, জেনে নেওয়া যাক-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমান ঘুমের প্রয়োজন। লকডাউনে বেশি রাত অবধি জেগে দেরী করে ঘুম থেকে উঠার প্রবণতা বেড়ে গিয়েছে বহুগুণ। যা শরীরের জন্য মোটেও ভালো নয়। শুধু লকডাউনেই নয় শরীর সুস্থ রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম এবং ভোর বেলা ঘুম থেকে ওঠা অভ্যাস করা উচিত। ঘুম নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ডায়াবেটিস, স্থূলত্ব, হৃদরোগ এবং রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও পর্যাপ্ত ঘুমের পরামর্শ দেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতিতে একটি নির্দিষ্ট রুটিন ঠিক করে নিন। ঘুম থেকে ওঠার দুই ঘন্টার মধ্যে পেট ভরে প্রাতঃরাশ করুন। এর সঙ্গে  প্রতি ৩ থেকে ৪ ঘন্টা পরপর হালকা খাবার খান। দুপুরের খাবার বেলা ১২ টা থেকে ১ টার মধ্যে সেরে ফেলুন। সন্ধ্যা বেলা কম চিনিযুক্ত চা সঙ্গে চিড়া অথবা সুজির মতো হালকা খাবার খেয়ে নিন।
রাত ৯ টার মধ্যে রাতের খাবার সেরে ফেলুন। সেই সঙ্গে সারা দিনে নিয়ম করে প্রচুর জল পান করুন। এর ফলে শরীরের থেকে টক্সিন দূর হবে এবং শরীরে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে শরীর সতেজ রাখতে সাহায্য করবে। এর সঙ্গে যারা প্রতিদিন যোগা বা অন্যান্য শারীরিক কসরত করে থাকেন তা নিয়মিত অভ্যাসে রাখুন। প্রতিদিন নিয়ম করে ১৫ থেকে ২০ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন। এর ফলে আপনার মনও শান্ত থাকবে সেই সঙ্গে মানসিক চাপ কমাতেও সাহায্য করবে।

করোনায় মাস্ক ব্যবহারে কমেছে লিপস্টিক বিক্রি!

করোনায় মাস্ক ব্যবহারে কমেছে লিপস্টিক বিক্রি!

করোনায় মাস্ক ব্যবহারে কমেছে লিপস্টিক বিক্রি!

নারীদের সবচেয়ে পছন্দের মেকআপ সঙ্গী হল লিপস্টিক। অন্য কোনও সাজগোজ না করলেও ঠোঁটজোড়া একটু রাঙিয়ে নিতে ভালোবাসেন তারা। কিন্তু সেই ঠোঁটের সাজে বাধ সেধেছে করোনাভাইরাস।
করোনার কারণে এখন বাইরে বের হলেই পরতে হবে মাস্ক। তাই অনেকটা বিপাকে পড়েছেন নারীরা। পছন্দের লিপস্টিকে ঠোঁট রাঙাতে পারছেন না তারা। এই অবস্থায় কমেছে লিপস্টিকের ব্যবহার। লিপস্টিক বিক্রিতেও তার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মেকআপ কোম্পানিগুলোও সেই কারণে লিপস্টিকের বদলে আই মেকআপের দিকে নজর দিচ্ছে। মাস্কে মুখ ঢাকা থাকলেও খোলা থাকছে চোখদুটো। তাই বাইরে বেরনোর আগে সেটাকেই সুন্দর করে সাজাতে চাইছেন নারীরা। লিপস্টিক, লিপলাইনার, লিপজেলের পরিবর্তে এখন বাজারে বেশি করে আইলাইনার, মাসকারা, আইশ্যাডো নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কসমেটিকস কোম্পানি।
কসমেটিক্স কোম্পানিগুলোর হিসেবে প্রতিবেশি দেশ ভারতে এমনিতেই চোখের মেকআপ সামগ্রী বেশি বিক্রি হয়। দেশটিতে সারা বছর মেকআপ সামগ্রী যা বিক্রি হয়, তার ৩৬ শতাংশই আই মেকআপ। তবে পিছিয়ে নেই বাংলাদেশের নারীরাও। করোনার কারণে ঠোঁট ঢাকা পড়লেও মনে করা হচ্ছে এবার চোখকে সুন্দর করে সাজানোর প্রবণতা আরও বাড়বে নারীদের।

বাথরুমেই কেন স্ট্রোক বেশি হয়?

বাথরুমেই কেন স্ট্রোক বেশি হয়?


বাথরুমেই কেন স্ট্রোক বেশি হয়?
প্রতীকী ছবি
স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে  কে। কারণ, বাথরুমে ঢুকে গোসল করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই, যা একমই উচিত নয়। এটি একটি ভুল পদ্ধতি।
এইভাবে প্রথমেই মাথায় পানি দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায়।  এতে কৈশিক ও ধমনী একসঙ্গে ছিড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক, অতঃপর মাটিতে পড়ে যাওয়া।
কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।
বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, গোসলের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে।
এজন্য কিছু নিয়ম মেনে গোসল করা উচিত। সঠিক নিয়ম মেনে গোসল না করলে হতে পারে মৃত্যুও। 
গোসল করার সময় প্রথম মাথা এবং চুল ভেজানো একদম উচিত নয়। কেননা, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে।  শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে। 
চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই পানি দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়।  সে সময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও। তাছাড়া, মাত্রাতিরিক্ত রক্তচাপের কারণে ছিড়ে যেতে পারে মস্তিষ্কের ধমনী।
গোসলের সঠিক নিয়ম:
প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর ধীরে ধীরে উপরের দিকে কাধ পর্যন্ত ভেজাতে হবে।
তারপর মুখে পানি দিতে হবে।  সবার শেষে মাথায় পানি দেওয়া উচিত।
এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টরেল এবং মাইগ্রেনের সমস্যা আছে তাদের অবশ্যই পালন করা উচিত।

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক

পোস্ট পর্যালোচনার জন্য বিচারক প্যানেল গঠন করল ফেসবুক
ব্যবহারকারীদের পোস্ট পর্যালোচনার জন্য একটি বিচারক প্যানেল গঠন করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম সংস্থা ফেসবুক। 
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গত বুধবার এই প্যানেল গঠনের ঘোষণা দিয়ে বলেছে ,স্বাধীন এই প্যানেল ফেসবুক ও ইন্সটাগ্রামে বিতর্কিত পোস্ট পর্যালোচনা করে তা মুছে ফেলা হবে নাকি থাকবে সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে। 
অর্থাৎ ফেসবুকের প্লাটফর্মে স্বাধীন সুপ্রিম কোর্টের ভূমিকা পালন করবে প্যানেলটি।  এ কারণেই এই প্রশাসক প্যানেলকে ‘ফেসবুকের সুপ্রিম কোর্ট’ বা ফেসবুকে সর্বোচ্চ আদালত বলে আখ্যায়িত করা হয়েছে।
এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেছেন, “প্রতিদিন আমাদের নীতিমালা প্রয়োগ করার পাশাপাশি প্রতি সপ্তাহে লাখ লাখ সিদ্ধান্ত নিয়ে থাকি। তবে আমি মনে করি না, আমাদের মতো প্রাইভেট কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরা নিতে পারি।”
এ দলের সদস্যদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের বিচারক, মানবাধিকারকর্মী, শান্তিতে নোবেলজয়ী একজন, সাংবাদিক ও ডেনমার্কের সাবেক একজন প্রধানমন্ত্রী। 
তবে করোনা সংক্রমণের ভয়ে দেশে দেশে গণজমায়েত আর ভ্রমণের উপর বিধিনিষেধ চলছে। তাই কবে নাগাদ এই প্যানেল বিচার কাজ শুরু করতে পারবে তা স্পষ্ট নয়।

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাওয়া জরুরি

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাওয়া জরুরি

রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাওয়া জরুরি
রোগ-প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে বিভিন্ন রোগ ও সংক্রমণ থেকে বাঁচা যায়। ভিটামিন সি শরীরের এই ক্ষমতা বাড়াতে সহায়তা করে।


যেসব খাবারে পাওয়া যায়
বিভিন্ন ফল ও সবজিতে ভিটামিন সি পাওয়া যায়। যেমন ফলের মধ্য়ে আছে কিউই, লেবু, কমলা, পেঁপে, পেয়ারা, আঙুর, জাম্বুরা, আমলকী, আমড়া, স্ট্রবেরি। আর সবজির মধ্যে ব্রাসেলস স্প্রাউট, ব্রকোলি, মরিচ এসব। তবে মনে রাখতে হবে ভিটামিন সি তাপ-সংবেদনশীল। তাই রান্নার সময় একটু সতর্ক থাকতে হবে।
উপকারিতা
শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ভিটামিন সি। সাধারণ সর্দি-কাশিতেও এটি অনেক উপকারী। এছাড়া ত্বক, দাঁত ও চুল ভালো রাখতে সহায়তা করে ভিটামিন সি।
অ্যান্টি-অক্সিডেন্ট
ডায়াবেটিস, হৃদরোগ, টিউমার, ক্যানসারসহ নানান কঠিন অসুখের জন্য দায়ী ফ্রি-র‌্যাডিক্য়াল, যা ফরমালিন ও কীটনাশকযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এছাড়া দূষিত পরিবেশে বসবাস, অনেক বেশি ফাস্টফুড খাওয়া, মাত্রাতিরিক্ত ওষুধ সেবন ইত্যাদি কারণেও শরীরে ফ্রি-র‌্যাডিক্য়াল তৈরি হয়। ভিটামিন সি-র মতো অ্যান্টি-অক্সিডেন্ট এসব ফ্রি-র‌্যাডিক্য়ালের ক্ষতিকর প্রভাব প্রশমিত করতে পারে।
কোলাজেন তৈরি
আমাদের শরীরের মাংসপেশী, হাড়, রক্তনালী, পরিপাকতন্ত্র ও ত্বকে কোলাজেন প্রোটিন রয়েছে। এটি কোষের স্বাস্থ্য ও স্থিতিস্থাপকতা ঠিক রাখে। বয়স হলে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। তাই তখন ত্বক ঝুলে যেতে শুরু করে। ভিটামিন সি এই কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে।
লড়াই
সংক্রমণের বিরুদ্ধে লড়তে শরীরে ভিটামিন সি দরকার। কারণ শরীরের কোনও অংশে সংক্রমণ দেখা দিলে সেখানে রোগ-প্রতিরোধী কোষ পাঠাতে সহায়তা করে ভিটামিন সি।
স্কার্ভি থেকে মুক্তি
ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হতে পারে। সম্ভাব্য প্রাণঘাতী এই রোগের লক্ষণগুলো হচ্ছে ক্ষত তাড়াতাড়ি না শুকানো, চুল ও দাঁত পড়া, কালশিটে দাগ পড়া ও জয়েন্টে ব্যাথা। স্কার্ভি থেকে বাঁচতে প্রতিদিন ১০ মিলিগ্রাম সমপরিমাণ ভিটামিন সি খাওয়া যথেষ্ট।
প্রতিদিন কতটুকু খাওয়া উচিত?
জার্মানির পরামর্শক সংস্থার হিসেবে একজন পুরুষের দৈনিক ১১০ মিলিগ্রাম ও একজন নারীর ৯৫ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন।

সব সময় বাড়ি থেকে কাজ করার সুযোগ পেলেন টুইটার কর্মীরা

সব সময় বাড়ি থেকে কাজ করার সুযোগ পেলেন টুইটার কর্মীরা

সব সময় বাড়ি থেকে কাজ করার সুযোগ পেলেন টুইটার কর্মীরা
করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্বজুড়ে সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার আদেশ দিয়েছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তবে এবার সব সময় বাড়ি থেকে কর্মীদের কাজ করার সুযোগ দিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান'র।
টুইটারের একজন মুখপাত্র জানান, করোনাভাইরাসের সংক্রমণের পর টুইটার প্রথম কোম্পানি যারা বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়। তবে টুইটার আর অফিসে কাজ করার সিদ্ধান্তে এখনই ফিরে যাচ্ছে না। এই মুহূর্তে টুইটারের যাকে প্রয়োজন তাকে ডেকে নিয়ে কাজ পরিচালনা করবে। এছাড়া কর্মীরা যতদিন চাইবেন ততদিন বাড়ি থেকে কাজ করতে পারবেন। এমন ঘোষণা তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
সিইও জ্যাক ডরসি বলেন, সেপ্টেম্বরের আগে টুইটার তার অফিস খুলবে না। এ বছর অফিস খুললেও মানুষ সম্পর্কিত কোন কাজ হবে না। ২০২১ সালে কি পরিকল্পনা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, টুইটার গত ২ মার্চ থেকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার উৎসাহ দিচ্ছে। ১১ মার্চ থেকে বিশ্বজুড়ে এটি বাধ্যতামূলক করেছে টুইটার। এমনকি বাড়িতে অফিস বসানোর জন্য যে খরচ লাগবে সেগুলোও বহন করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার, ৫ মে, ২০২০

করোনাভাইরাস এবং ক্যান্সার

করোনাভাইরাস এবং ক্যান্সার

অধ্যাপক পারভীন শাহিদা আখতার

  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
করোনাভাইরাস এবং ক্যান্সার


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া আতঙ্কের নাম করোনাভাইরাস কোভিড-১৯। প্রধানত আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এলেই, তার হাঁচি, কাশির মাধ্যমে এ রোগ ছড়ায়। এটি অতি মাত্রায় ছোঁয়াছে রোগ। আক্রান্ত ব্যক্তির সংর্স্পশ আসা মাত্রই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এ ভাইরাস আক্রান্ত স্থানে হাত পড়লে তা সংক্রামিত হয়। পরবর্তীতে সংক্রামিত হাত চোখে মুখে নাকে লাগলে রোগ দেহে প্রবেশ করে এবং আক্রান্ত হয়। দেহের সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত স্থান হলো ফুসফুস। নিউমোনিয়া হয়। এ নিউমোনিয়াকে বলে নবেল করোনা আক্রান্ত নিউমোনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, এ ধরনের নিউমোনিয়া হলে মৃত্যুর ঝুঁকি থাকে ৪.৩%।
উপসর্গ
আক্রান্ত রোগীর সংস্পর্শে এলেই বা আক্রান্ত স্থান স্পর্শ করলেই সাথে সাথেই উপসর্গ শুরু হয় না। দুই সপ্তাহ এ রোগ সুপ্ত অবস্থায় থাকে। সাধারণ উপসর্গগুলো হলো অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মত। যেমন, জ্বর, সর্দি কাঁশি,  হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, গলা ব্যথা, খাবারের স্বাদ কমে যাওয়া, পাতলা পায়খানা, গা, হাত, পা ব্যথা। ফুসফুস বেশী মাত্রায় আক্রান্ত হতে থাকলে বুকে চাপ, ব্যথা অনুভব, শ্বাসকষ্ট, ঠোঁট, মুখ নীল বর্ণ ও চৈতন্য হারানো। 
কভিড-১৯ এর জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ ব্যক্তি 
বয়স্ক ব্যক্তি (৬৫ বছর ঊর্ধ), ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ (হাঁপানি, ব্রঙ্কাইটিস, সিওপিডি) আছে,  হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির জটিলতা, ক্যান্সার আছে এমন ব্যক্তি।
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এ রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ক্যান্সার এবং ক্যান্সার চিকিৎসা উভয়ই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তবে সকল ক্যান্সার রোগী সমান ঝুঁকিপূর্ণ নয়। ক্যান্সার রোগীদের মধ্যে বেশী ঝুঁকিপূর্ণ হলো
রক্তরোগ ক্যান্সারে আক্রান্ত (লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়লোমা)
কেমোথেরাপি চিকিৎসারত 
রক্তে শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক মাত্রার নিচে নেমে আসা
খাবারে পুষ্টির ঘাটতি থাকা
এ সময় ক্যান্সারের উপসর্গ থাকা অর্থাৎ ক্যান্সারের সম্ভাব্য রোগী, ক্যান্সার আক্রান্ত হওয়া এবং ক্যান্সার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। আতঙ্কের মাত্রা বেড়ে যায়। ক্যান্সার চিকিৎসার সার্থকতা বিপরীতে করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় ক্যান্সার চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শে চিকিৎসার রুটিনের পরিবর্তন করা উচিত। 
তবে সকল ক্যান্সার রোগীকে করোনাভাইরাস ও প্রতিরোধ সম্পর্কে প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষা থাকতে হবে যাতে করোনার উপসর্গ দেখা দেয়া মাত্রই পরীক্ষা করা যায়, চিকিৎসা নেয়া ও পৃথক থাকা যায়। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য করোনাভাইরাস প্রতিরোধের সাধারন বিষয়গুলো যেমন মুখে মাস্ক ব্যবহার করা, বাড়িতে থাকা, বারবার সাবান দিয়ে নিয়মমত হাত ধোয়া, চোখে মুখে হাত না লাগানো, ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলা (হাত ধরা, কোলাকুলি), কমপক্ষে মিটার দূরত্ব বজায় রাখা।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা আবিস্কৃত হয়নি। তাই এ মুহূর্তে রোগ মুক্তির একমাত্র উপায় শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে:
যথেষ্ট পরিমাণ বিশ্রাম নেয়া। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো। 
ব্যয়াম করা 
মুক্ত বাতাসে হাঁটা
পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ (মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, শস্যদানা,  শাকসবজি, ফলমূল, ভিটামিন সি, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া) 
পানি এবং পুষ্টি সমৃদ্ধ পানীয় পান করা
ধূমপান ও পানের সাথে সাদাপাতা জর্দা কোনভাবে গ্রহণ না করা
দেহের রক্তচাপ, রক্তের সুগার, ফুসফুসের প্রদাহ জনিত রোগ এবং কিডনি কার্যকারিতা স্বাভাবিক রাখা
সর্বোপরি মানসিক চাপ রোগ প্রতিরোধ ক্ষমতার উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। তাই সব সময় যতটা সম্ভব নিরুদ্বেগ ও স্বচ্ছন্দ জীবন যাপন করা।
 
লেখক: মেডিকেল অনকোলজিস্ট,
শান্তি ক্যান্সার ফাউন্ডেশন
সাবেক বিভাগীয় প্রধান, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

Native Banner