Banner 468x60 for

শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কার্যকরী উপায়
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে এবং রোগের আক্রমণও জোরালো হয়। মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে এবং কোন উপায়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, সেটি নিয়ে নানামুখী গবেষণা হয়েছে বিশ্বজুড়ে। এক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং জীবন-যাপনের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন চিকিৎসকরা।
এদিকে, মহামারি করোনার প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাদের দেশের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। এ অবস্থায় আমাদের উচিত প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দেয়া এবং এ জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো।  
মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট-এর উপর।
দুগ্ধজাত খাবার
দুগ্ধজাত খাবারগুলো বিজ্ঞানের ভাষায় প্রোবায়েটিকস হিসেবে পরিচিত। যেমন- দই, ঘোল, ছানা ইত্যাদি।
মানুষের পাকস্থলিতে যে আবরণ আছে, সেটার ভেতরে বেশ কিছু উপকারী জীবাণু কার্যকরী হয়।দুগ্ধজাত খাবারগুলোর পাকস্থলীতে উপকারী জীবাণুকে বাঁচিয়ে রাখে। ভিটামিন ডি এর জন্য দিনের কিছুটা সময় শরীরে রোদ লাগাতে হবে। এটা খাদ্যাভ্যাস এবং জীবনাচরণের সাথে সম্পৃক্ত।
 
ভিটামিন 'বি' এবং 'সি' জাতীয় খাবার
এই ভিটামিনগুলো পানির সাথে মিশে যায়। এগুলো শরীরে জমা হয়না। এই ভিটামিনগুলো পানিতে মিশে যাওয়ার কারণে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়।
শরীরের নার্ভ-এর কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য এই দুই ধরণের ভিটামিন কাজ করে।
শরীরের ভেতরে বিক্রিয়ার কারণে যেসব সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো সারিয়ে তুলতে কাজ করে ভিটামিন সি।
দুধ এবং কলিজার মধ্যে ভিটামিন বি আছে। টক জাতীয় যে কোন ধরণের ফল- লেবু, আমলকী, কমলা, বাতাবিলেবু এবং পেয়ারাতে ভিটামিন সি আছে। 
নিয়মিত ব্যায়াম অথবা শারীরিক পরিশ্রম
নিয়মিত ব্যায়াম অথবা অন্য যে কোন ধরণের শারীরিক পরিশ্রম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে শারীরিক পরিশ্রমের সম্পর্ক আছে। একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তখন শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করে।
শরীরের মাংসপেশি এবং হৃদযন্ত্র অনেক কার্যকরী হয়। একই সাথে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
ফলে শরীরের দূরতম প্রান্ত পর্যন্ত অক্সিজেন পৌঁছবে। তখন শরীরের কোষগুলোতে শক্তি উৎপাদন শুরু হবে। 

করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ১০টি কার্যকর উপায় নিচে আলোচনা করা হলো। 
খাদ্যভ্যাস: সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি ও ফলমূল খান। ফলের রসের পরিবর্তে গোটা ফল চিবিয়ে খেলে ভালো। এতে পুষ্টি সাথে ফাইবারও পাওয়া যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, ৮ থেকে ১০ গ্লাস। ফাস্টফুড, তেল-চর্বি ও মসলা জাতীয় খাবার যতটুকু সম্ভব পরিহার করুন।
ভিটামিনস ও মিনারেল: রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভিটামিন সি: প্রাকৃতিক উৎস হচ্ছে টক জাতীয় ফল, যেমন- লেবু, কমলা, মাল্টা, আমড়া, জাম্বুরা ইত্যাদি। এ ছাড়াও বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়, যা ফ্লু উপসর্গে আপনি দিনে ১-২ বার চুষে খেতে পারেন। তবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া ভিটামিন সি-এর কার্যকারিতা বেশি।
ভিটামিন ডি: এর প্রাকৃতিক উৎস হচ্ছে সূর্যরশ্মি। যা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শরীরের কিছু অংশ উন্মুক্ত করে (যেমন মুখমণ্ডল, হাত বা ঘাড় ইত্যাদি) আপনি কাজে লাগাতে পারেন। এ ছাড়াও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন- ডিমের কুসুম, মাছের তেল, ওমেগা, গরুর কলিজা, চিজ এগুলো খেতে পারেন।
জিংক: ফ্লু বা সর্দি-কাশি উপসর্গে জিংকের বেশ উপকারিতা রয়েছে। জিংক-সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে আদা, রসুন, ডাল, বিন্স, বাদাম, সামুদ্রিক মাছ ইদ্যাদি। বাজারে লজেন্স আকারে জিংক সাপ্লিমেন্ট খেতে পারেন ২-৩ ঘণ্টা পর পর।
৩. মধু: মধুতে এমন কিছু জীবাণু ধ্বংসকারী উপাদান রয়েছে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড)। তাই ফ্লু উপসর্গে মধু বেশ উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানে খেতে হবে।
৪. প্রোবায়োটিকস: যেমন দই, চিজ ইত্যাদি খাবারে এমন কিছু উপাদান রয়েছে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
৫. মানসিক চাপমুক্ত থাকুন: অতিরিক্ত মানসিক চাপে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। তাই মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। টিভি, সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো আপনাকে মানসিক চাপে ফেলছে, সেগুলো থেকে দূরে থাকুন। পরিবারের অন্য সদস্যদের সাথে ভালো সময় কাটান, গান শুনুন, বই পড়ুন, মুভি দেখুন বা নতুন কিছু শিখতে মনোনিবেশ করুন। মেডিটেশন একটি খুব ভালো উপায় মনকে শান্ত রাখার।
৬. শরীরচর্চা: শরীরকে সুস্থ রাখতে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরচর্চা অপরিহার্য। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন আমরা সবাই ঘরে অবস্থান করছি। প্রাপ্তবয়স্কদের প্রতিদিন অন্তত ৩০ মিনিট এবং বাচ্চাদের অন্তর ১ ঘণ্টা শরীরচর্চা করা উচিত। ঘরে থেকে আপনি যা করতে পারেন হাঁটাহাটি, সাইক্লিং, ইয়োগা, ওয়েট শিফ্টিং, সিঁড়ি দিয়ে ওঠানামা, এমনকি নফল নামাজ পরাও আপনার শরীর চর্চার উপায় হতে পারে।
৭. ধূমপান ও মদ্যপান পরিহার করা: বিশেষ করে ধূমপান, সরাসরি আপনার শ্বাসতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। যেহেতু করোনা ভাইরাস শ্বাসতন্ত্রের রোগ, এতে সংক্রমের আশঙ্কা বেড়ে যায়। তাই ধূমপান বাদ দিন।
৮. ওজন নিয়ন্ত্রণে রাখা: শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা অটুট রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই। খাবার পরিমিত খান ও শরীরিকভাবে সচল থাকুন।
৯. ঘুম: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিদিন অন্তত ৮ ঘণ্টা করে ঘুমনোর চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই জরুরি। 
১০. পরিষ্কার-পরিচ্ছন্নতা: আমরা যদি করোনা ভাইরাস রোগের সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে চাই নিজের ও আশপাশের পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর পর হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্যবহার্য জিনিপত্র জীবাণুনাশক পদার্থ দিয়ে পরিষ্কার করে নিন। দরজার হাতল, সুইচ, লিফ্টের বাটন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখুন ও মাস্ক ব্যবহার করুন।

কোষ্ঠকাঠিন্যে থেকে নিস্তার পেতে ৩ অব্যর্থ ঘরোয়া উপায়

কোষ্ঠকাঠিন্যে থেকে নিস্তার পেতে ৩ অব্যর্থ ঘরোয়া উপায়


কোষ্ঠকাঠিন্যে থেকে নিস্তার পেতে ৩ অব্যর্থ ঘরোয়া উপায়
কোষ্ঠকাঠিন্যের সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশানুক্রমিক। সময়মতো যথাযথ ব্যবস্থা না নিলে এই সমস্যা কোলন ক্যান্সারের সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই সময় থাকতেই এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি।
ওষুধপত্রের চেয়ে প্রকৃতিতে থাকা উপাদান এক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। ভয় থাকেনা কোনও রকম পার্শ্ব প্রতিক্রিয়ারও। এবার জেনে নিন ৩টি আয়ুর্বেদিক উপায় যা কোষ্ঠকাঠিন্যের সমস্য দূর করতে একেবারে অব্যর্থ-
  
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে একটি খোসাসহ গোটা আপেল খেয়ে নিন। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় উপকার পাবেন।
  
রাতে ঘুমাতে যাবার আগে এক কাপ সামান্য উষ্ণ পানি খান। এই ভাবে উষ্ণ গরম পানি খাওয়ার অভ্যাস হজমের সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করবে।
  
একটি বড় এলাচ এক কাপ গরম দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালবেলা এই এলাচটি থেঁতো করে দুধের সঙ্গেই খেয়ে ফেলুন। মারাত্মক রকমের কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সকালে আর রাতে একই ভাবে এলাচ-দুধ খান। উপকার পাবেন।

হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটো

হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটো


হজম শক্তি বাড়াতে সাহায্য করে টমেটো
করোনা আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বলছেন প্রত্যেকে। আমেরিকার আর্কাইভ অব বায়োফিজিক্স অ্যান্ড বায়োকেমিস্ট্রির গবেষণা বলছে, টমেটোতে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট। ফলে এগুলি মুক্ত মূলকের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে। এ ছাড়াও টমেটোতে ক্যালরির পরিমাণ বেশ কম। একটি মাঝারি আকারের টমেটোতে থাকে মাত্র ২৫ ক্যালরি। টমেটো ফাইবার সমৃদ্ধ একটি সবজি। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি-১২, ফোলেট, ক্রোমিয়াম এ সবই থাকে এতে। তাই পুষ্টিবিদরাও এই সবজি পাতে রাখতে বলছেন।

এই সবজিতে থাকে নানা রকমের ক্যারটিনয়েড। লাইকোপেন এবং বিটা-ক্যারোটিন। এই ফাইটোনিউট্রিয়েন্টসগুলি ক্রনিক রোগ প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়়াও এতে রয়েছে পটাসিয়াম। এটা মাঝারি আকৃতির টমেটোতে থাকে ৩০০ মিলিগ্রাম পটাসিয়াম। এক কাপ টমেটোর রসে যার পরিমাণ ৫৩৪ মিলিগ্রাম। হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং পেশীর কার্যকলাপের সঙ্গেও সম্পর্ক রয়েছে এই সবজির।
রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি ভূমিকা রয়েছে লাইকোপেনের। এটি লিপিড পারঅক্সিডেশন কমায়। রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণও কমায় এটি। টমেটোর বিটা-ক্যারোটিন মেটাবলিক সিনড্রোমের সম্ভাবনা কমায়। এই দু’টি অ্যান্টি অক্সিড্যান্ট ছাড়াও নারিনজেনিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড থাকে টোম্যাটোতে। যেগুলি ফ্রি র‌্যাডিকালের গতিবিধি কমায়।
 
জার্নাল অব দ্য ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট বলছে, প্রস্টেট, ফুসফুস, পাকস্থলী, কোলন, রেক্টাম, খাদ্যনালী, মুখগহ্বর, স্তন, সার্ভিক্সের ক্যানসারের ঝুঁকি কমায় টমেটোয় উপস্থিত লাইকোপেন। ‘’টোম্যাটোতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, কোলনের স্বাস্থ্য ভাল রাখে। ক্যানসার প্রতিরোধী টমেটো রোজ খাওয়া যেতে পারে। তবে প্রচুর পরিমাণে নয়। কিডনির অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে টমেটো। ইউরিক অ্যাসিডের সমস্যার ক্ষেত্রেও এই সবজি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪ দিনে বিমানবাহী রণতরীর আগুন নেভালো মার্কিন বাহিনী

৪ দিনে বিমানবাহী রণতরীর আগুন নেভালো মার্কিন বাহিনী


৪ দিনে বিমানবাহী রণতরীর আগুন নেভালো মার্কিন বাহিনীচার দিনের চেষ্টায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডের আগুন নেভাভে সক্ষম হয়েছে দেশটির নৌবাহিনী। অগ্নি নির্বাপন বাহিনীর চার শতাধিক সদস্য রাত-দিন চেষ্টা করেও আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বলে এর আগে খবর এসেছিল।
আগুন নেভাতে বেশ কয়েকটি হেলিকপ্টার ও জাহাজ ব্যবহার করা হয়েছে।
এই অগ্নিকাণ্ডে রণতরীর ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র বলছে, চার দিন ধরে আগুনে জ্বলার কারণে এটিকে হয়তো আর মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলা যাবে না।
মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করার সময় এতে আগুন লাগে। মেরামত শেষে রণতরীটির এফ-৩৫ জঙ্গিবিমান নিয়ে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা ছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
গত রবিবার সান ডিয়াগো শিপইয়ার্ডে ইউএসএস বনোহোম রিচার্ডে প্রথমে বিস্ফোরণ ঘটে, এরপর তাতে আগুন ধরে যায়। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে।
আগুন দ্রুতগতিতে জাহাজের টাওয়ারসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এসব তথ্য জানিয়েছেন মার্কিন নৌ কর্মকর্তা রিয়ার এডমিরাল ফিলিপ সোবেক।
ইউএসএস বোনোহোম রিচার্ডে নৌবাহিনীর এক হাজার সদস্য থাকার কথা কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ভিক্ষে করে জমানো লাখ রুপি রোদে শুকাতে দিলেন বৃদ্ধা

ভিক্ষে করে জমানো লাখ রুপি রোদে শুকাতে দিলেন বৃদ্ধা


ভিক্ষে করে জমানো লাখ রুপি রোদে শুকাতে দিলেন বৃদ্ধা
মন্দিরে মন্দিরে ভিক্ষা করে দিন কাটে তার। কয়েকদিন আগে ভাঙা বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। পরে ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দেন তিনি। এরপরই গ্রামের সবার চোখে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোট্টায়ামে। খবর নিউজ ১৮’র।
জানা যায়, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছেন। রোদে শুকাতে দিলে পুলিশ সে টাকা গুনে ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দেয়। দেখা যায় ওই পোটলায় নিষিদ্ধ হয়ে যাওয়া নোটও ছিল। প্রায় ৩২ হাজার রুপির মতো অচল নোট পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার সচল রুপি পাওয়া যায়। না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। নিজেও জানতেন না কত রুপি জমেছে!

সোমবার, ৬ জুলাই, ২০২০

বিরাটকে মাত্র ২১ দিন কাছে পেয়েছি, জানালেন আনুশকা শর্মা

বিরাটকে মাত্র ২১ দিন কাছে পেয়েছি, জানালেন আনুশকা শর্মা

বিরাটকে মাত্র ২১ দিন কাছে পেয়েছি, জানালেন আনুশকা শর্মা!
বিয়ের পর প্রথম ৬ মাস বিরাটের সঙ্গে মাত্র ২১ দিন কাটিয়েছি। আমি দিন গুনে রাখতাম। আর তাই যেটুকু সময় যে ক'টা দিন আমাদের দেখা হয়েছে সেই প্রতিটা মুহূর্ত ছিল আমার কাছে খুব দামি। সহজ স্বীকারোক্তি আনুশকা শর্মার।

বিয়ের পর তিনি এবং বিরাট কোহলি দু'জনেই পেশার জন্য খুব ব্যস্ত থাকতেন। দেখা বলতে ভরসা ছিল ভিডিও কল। কিংবা কখনও খুব শর্ট ট্রিপ। বিরাটের যেখানে খেলা থাকত সেখানে হয়তো আনুশকা কোনও রকমে একটা দিন ব্যবস্থা  করে দেখা করতেন বা কখনও বিরাট পৌঁছে যেতেন আনুশকা শ্যুটিং স্পটে। কিন্তু এভাবে দু'জনেই হাঁপিয়ে উঠছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আনুশকা শর্মা। তিনি আরও জানান, 'সকলেই ধরে নিতেন আমি যখন বিরাটের সঙ্গে দেখা করতে আসি বা ও যখন আমার সঙ্গে দেখা করতে যায় তা হল ছুটি। কিন্তু কাজের মাঝে ওভাবে ছুটি হয় না। কারণ আমরা টানা কাজ করে যেতাম। আমরা বিয়ের পর প্রথম ছ'মাস একসঙ্গে মোটে ২১ দিন থেকেছি। আমি গুনে দেখেছি। আর তাই যখন আমাদের দেখা হত তখন অন্তত একসঙ্গে লাঞ্চ বা ডিনারটা করবো সেটা তো খুবই স্বাভাবিক। এই প্রতিটা মুহূর্ত আমার কাছে ছিল খুব গুরুত্বপূরর্ণ।
আর তাই লকডাউনে এই প্রথম দু'জনে একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারলেন। আড্ডা, গল্প খাওয়া ইত্যাদি তো ছিলই। সেই সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা, একসঙ্গে ওয়েব সিরিজ দেখা সবই করেছেন। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টই এর প্রমাণ। এমনকি, এই লকডাউনে বিরাটের সঙ্গে ক্রিকেটও খেলেছেন আনুশকা
সেই সাক্ষাৎকারে বিরাট বলেন, আমরা প্রতিদিন একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কে সবসময় প্রেমই প্রাধান্য পায়, পাচ্ছে এবং প্রেমই আমাদের সম্পর্ককে এমন ভালোবাসায় বেঁধে রেখেছে। আর তাই আমরা অনুভব করি মোটে এই কয়েকবছর নয়। জন্ম জন্মান্তর ধরে আমরা একে অপরকে চিনি আর ভালোবাসি।

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়
ডাস্ট অ্যালার্জির কারণে হাঁচি, কাশি ছাড়াও চোখ-নাক থেকে অনবরত পানি ঝড়ার সমস্যা, শ্বাসকষ্ট বা ত্বকে র‌্যাশও দেখা দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া মুঠো মুঠো অ্যান্টি অ্যালার্জি ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে! তাই ডাস্ট অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে অ্যান্টি অ্যালার্জি ওষুধের বিকল্প হিসেবে কয়েকটি ঘরোয়া উপায় কাজে লাগানো যেতে পারে। 
১. বেশি করে সবুজ শাক-সবজি খাওয়া। সবুজ শাক-সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে অ্যালার্জির প্রবণতা কমাতেও সাহায্য করে। সবুজ শাক-সবজি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজের (মিনারেল) যোগান দেয়।
  
২. ডাস্ট অ্যালার্জির সমস্যায় গ্রিন টি খাওয়া যেতে পারে। গ্রিন টি-এর অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান অ্যালার্জির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে। চোখে লাল ভাব, র‌্যাশ বেরনো ইত্যাদি রুখতে এটি অত্যন্ত কার্যকর।
  
৩. ডাস্ট অ্যালার্জির সমস্যায় ঘি খেয়ে দেখা যেতে পারে। ফল পাওয়া যাবে ম্যাজিকের মতো। ঘি প্রাকৃতিকভাবে যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যার সঙ্গে লড়াই করতে সক্ষম। এক চামচ ঘি তুলোয় লাগিয়ে সরাসরি র‌্যাশে আক্রান্ত ত্বকে লাগান। ত্বকের জ্বালা ভাব, অস্বস্তি অনেকটাই কমে যাবে। প্রতিদিন ১ চামচ করে ঘি খেতে পারলে ঠান্ডা লাগা বা অ্যালার্জির সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমবে।
  
৪. মাথা যন্ত্রণা, বন্ধ নাক, চোখ-নাক দিয়ে জল পড়া ইত্যাদির সমস্যায় একটি পাত্রে গরম পানি নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল ফেলে তার ভাপ (ভেপার) নিন। এতে বন্ধ নাক খুলে যাবে, নাকের ভিতরে অ্যালার্জির কারণে হওয়া অস্বস্তিও কমে যাবে।

Native Banner