Banner 468x60 for

সোমবার, ২৯ মার্চ, ২০২১

অ্যাপোফিস' গ্রহাণু থেকে আগামী একশ বছর নিরাপদ থাকবে পৃথিবী : নাসা

অ্যাপোফিস' গ্রহাণু থেকে আগামী একশ বছর নিরাপদ থাকবে পৃথিবী : নাসা

'অ্যাপোফিস' গ্রহাণু থেকে আগামী একশ বছর নিরাপদ থাকবে পৃথিবী : নাসা
২০০৪ সালে গ্রহাণু 'অ্যাপোফিস' আবিষ্কার করে পৃথিবীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল নাসা। ২০৩৬ সালের মধ্যে পৃথিবীকে ধাক্কা দিতে পারে বলে জানানো হয়। পরে একশ বছরের মধ্যে গ্রহাণুর ধাক্কা থেকে পৃথিবী নিরাপদ অবস্থানে রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকরা বলছিলেন, 'অ্যাপোফিস নামক একটি গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে পারে। তবে সেই শঙ্কা পরবর্তী একশ বছরের মধ্যে নেই বলে জানিয়েছে সংস্থাটি।'

এরপর জানানো হয়, ২০৬৮ সালে গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার মতো ঝুঁকি রয়েছে। আরও  বিশ্লেষণের পর এবার নাসার গবেষকরা বলছেন, আগামি একশ বছরের মধ্যে গ্রহাণুটি  পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার কোনো শঙ্কা নেই

ভুয়া এই অ্যাপ থেকে সাবধান, চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য

ভুয়া এই অ্যাপ থেকে সাবধান, চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য


ভুয়া এই অ্যাপ থেকে সাবধান, চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য
অডিও চ্যাটের জন্য ক্লাবহাউস অ্যাপের (clubhouse app)টির ইউজার সংখ্যা ইতিমধ্যেই ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করা থাকলে তা অতর্কিতেই আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp) ও ফেসবুকে হানা দিচ্ছে। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলছে এই সব সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

মূলত, Clubhouse-এর মতো হুবহু দেখতে একটি অ্যাপ বাজারে ছড়িয়ে পড়েছে। যা ভুলবশত ক্লাবহাউস অ্যাপ ভেবে ডাউনলোড করে ফেলছেন স্মার্টফোন ইউজাররা। আর তার মধ্যে দিয়েই মোবাইলে ঢুকে পড়ছে ক্ষতিকর ম্যালওয়্যার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুয়া এই অ্যাপটির মাধ্যমে ব্ল্যাকরক ম্যালওয়্যার (Blackrock malware) প্রবেশ করে সহজেই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের তথ্য হ্যাক করে নিতে পারছে। শুধু তাই নয়, অন্যান্য অ্যাপেও এটি চুপিসারে থাবা বসাতে পারে। যেখান থেকে অনায়াসেই আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

সাইবার অপরাধীরা নানাভাবে ইউজারদের ভুয়া ক্লাবহাইস অ্যাপটি ডাউনলোড করানোর চেষ্টা করছে। ESET গবেষক লুকাস স্টেফাঙ্কোর জানাচ্ছেন, বিপদজনক এই ম্যালওয়্যারটি অডিও চ্যাট অ্যাপের ছদ্মবেশে অ্যান্ড্রয়েড (Android) ফোনে হানা দিচ্ছে। যা ই-ওয়ালেট, শপিং সাইট, সোশ্যাল মিডিয়ার মতো ৪৫৮টি অ্যাপ হ্যাক করতে সক্ষম। পরীক্ষা-নিরীক্ষার পর এও দেখা গিয়েছে, গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সাধারণত তা ফোনে আসছে না। আসছে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ ইউজাররা ওয়েবসাইট থেকে লিঙ্কটি পেয়েই তা ইনস্টল করছেন। কিন্তু মজার বিষয় হল, আসল clubhouse অ্যাপটি শুধু আইফোন ইউজারদের জন্যই এসেছে। অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ব্যবহার করা যায় না।
 
তাই যে কোনও সাইট থেকে অচেনা অ্যাপ ডাউনলোড না করারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য বিষয়টি আরও সহজ। যেহেতু ক্লাবহাউস অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য তৈরিই হয়নি, তাই এর মতো দেখতে কোনও অ্যাপ ভুলেও ইনস্টল করবেন না। সম্প্রতি ক্লাবহাউজ জানিয়েছে, কয়েক মাস পর অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যও চালু হবে তাদের অ্যাপ।

বুধবার, ২৪ মার্চ, ২০২১

অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২ Samsung Galaxy A52 5G

অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২ Samsung Galaxy A52 5G


অভিনব প্রযুক্তির সাথে বাজারে এলো গ্যালাক্সি এ৫২ ও এ৭২
শক্তিশালী উদ্ভাবন সবার কাছে পৌঁছে দিতে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি এ৫২ ও এ৭২। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ এই সংযোজনের অসাধারণ ক্যামেরা ফিচার ব্যবহারকারীদের নিজেকে প্রকাশ করতে যেমন সাহায্য করবে, মসৃণ স্ক্রলিংয়ের সাথে স্বচ্ছ ভিউইয়িং অভিজ্ঞতা করবে মুগ্ধ। পানিরোধক বৈশিষ্ট্য এবং দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ গ্যালাক্সির অভিনব ফিচার থাকায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে এই হ্যান্ডসেটসমূহ। 

এই গ্যালাক্সি এ সিরিজ গ্যালাক্সি বাডস প্রো, গ্যালাক্সি স্মার্টট্যাগ এবং গ্যালাক্সি ট্যাবের মতো ডিভাইসগুলো সংযোগের সাথে ব্যবহারকারীদের বিস্তৃত গ্যালাক্সি ইকোসিস্টেমে অ্যাক্সেস প্রদান করে, যা তাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। 

স্যামসাং ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশন বিজনেসের সভাপতি ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনীয়তাকে বিবেচনায় রেখে পণ্য উদ্ভাবনে স্যামসাং সব সময় সচেষ্ট। তাই, গ্যালাক্সির উদ্ভাবন সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা গ্যালাক্সি এ সিরিজ নিয়ে এসেছি।’ 

তিনি আরও বলেন, ‘গ্যালাক্সি ব্র্যান্ডের ফিলোসফি অনুযায়ী এ৫২ এবং এ৭২-এ রয়েছে সর্বাধুনিক উদ্ভাবন, সেবা ও বৈশিষ্ট্য, যা মিলবে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে।’

স্যামসাং ইতোমধ্যে তাদের ক্যামেরার মান আরও উন্নত করেছে এবং গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ এর ক্ষেত্রেও এর ব্যাত্যয় ঘটেনি। নতুন গ্যালাক্সি এ সিরিজের আকর্ষণীয় এবং অভিনব প্রযুক্তির ক্যামেরা ব্যবহারকারীদের আরও মজাদার এবং ব্যতিক্রমী ভিডিও ধারণে সক্ষম করবে। ৬৪ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন কোয়াড ক্যামেরার মাধ্যমে তারা সহজে তুলতে পারবে স্পষ্ট ছবি ও ভিডিও। 

এছাড়াও, ব্যবহারকারীরা ৪কে ভিডিও স্ন্যাপের মাধ্যমে ৪কে ভিডিও থেকে তাদের প্রিয় মুহূর্তগুলো ৮ মেগা পিক্সেলের হাই-রেজ্যুলেশন ছবিতে পরিণত করতে পারবে মুহূর্তের মধ্যে। এর স্ক্রিন অপ্টিমাইজার ৩০ ক্যাটাগরির ছবি ও ব্যাকগ্রাউন্ড (যেমন- খাবার, ল্যান্ডস্কেপ এবং পোষা প্রাণী) যথাযথ সেটিংসে ধারণ করতে ব্যবহার করে এআই। ব্যবহারকারীরা চলমান নাচের ট্রেন্ড কিংবা স্কেটবোর্ডের নতুন কৌশল যা-ই ধারণ করুক, ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার) নিশ্চিত করে ছবি ও ভিডিওর তীক্ষ্ণতা এবং স্থিতিশীলতা। মাল্টি-ফ্রেম প্রসেসিং ব্যবহারের কারণে নাইট মোড দিয়ে অন্ধকারেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তোলা যায়। তাই, গুরুত্বপূর্ণ কোন মুহুর্ত হারিয়ে যাওয়ার বিষয়ে আর চিন্তা করতে হবে না।  

স্বচ্ছ ডিসপ্লে আর নান্দনিক ডিজাইনের সাথে স্যামসাং তাদের ব্যবহারকারীদের লাইফস্টাইলে যোগ করে নতুন মাত্রা। স্যামসাংয়ের জনপ্রিয় সুপার অ্যামোলেড ডিসপ্লেতে ব্যবহারকারীরা এখন উপভোগ করতে পারবে তাদের প্রিয় অনুষ্ঠান। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাথে গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ স্ক্রলিংয়ের অভিজ্ঞতাকে করে তুলবে আরও আনন্দদায়ক। বাড়তি ৮০০ নিটস লুমিনেন্সের কারণে ঘরের বাইরেও সামাজিক মাধ্যমের পোস্ট দেখা এবং স্ক্রল করা যাবে। 

স্যামসাং গ্যালাক্সি ইকোসিস্টেম – স্মার্টথিংস, স্মার্টথিংস ফাইন্ড, গ্যালাক্সি স্মার্টট্যাগ, মিউজিক শেয়ার, বাডস টুগেদার, কুইক শেয়ার এবং প্রাইভেট শেয়ারের সংযোগ এবং সুবিধা নতুন গ্যালাক্সি এ সিরিজ ব্যবহারের অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলবে। 

স্যামসং গ্যালাক্সি এ সিরিজে রয়েছে গ্যালাক্সির সকল উল্লেখযোগ্য ফিচার- আইপি৬৭ রেটিংযুক্ত পানি ও ধুলিকণা রোধক, স্যামসাং নক্স, ওয়ান ইউআই ৩ এবং আরও অনেক কিছু। 

বিশাল শক্তিসম্পন্ন ব্যাটারির কারণে মানুষ যেকোন সময় ছবি তুলতে এবং মোবাইল ব্যবহার করতে পারে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়া। এ৫২-তে রয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এ৭২-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। 

সকল ডিভাইসে রয়েছে ডলবি এটমসের স্টেরিও স্পিকার এবং ১টিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি।
 
নতুন গ্যালাক্সি এ৫২ এবং এ৭২ অওসাম ব্লু, অওসাম ব্ল্যাক এবং অওসাম হোয়াইট রঙে পাওয়া যাবে। 

ভুলেও গুগলে সার্চ করবেন না যে ৫টি জিনিস

ভুলেও গুগলে সার্চ করবেন না যে ৫টি জিনিস


ভুলেও গুগলে সার্চ করবেন না যে ৫টি জিনিস
সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকা গুগলের নির্ভরযোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন ওঠে না। তবে, সাধারণ ইন্টারনেট ইউজারদের গুগল সার্চের মধ্য দিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। দেখা যায় নিজের প্রয়োজনে সার্চ করতে গিয়ে উল্টে বিপদে পড়েন অনেকে। তাই গুগল সার্চে অন্তত ৫টি জিনিসের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

১. ব্যাংকিং সংক্রান্ত যে কোনও লিঙ্ক : গুগল সার্চ করে কোনও ব্যাঙ্কের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়া ওয়েবসাইট থেকে সর্বস্বান্ত হতে পারেন। তাই ব্যাংকিং-এর ক্ষেত্রে অবশ্যই সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন। অথবা সেই ব্যাঙ্কেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক।

২. অ্যাপ ও সফটওয়্যার : অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা গুগল প্লে স্টোরে থাকে না। কিন্তু এভাবে ডট এপিকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময়েই ঝুঁকি থেকে যায়। অজানা সাইট থেকে অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা। স্মার্টফোনের বারোটাও বাজতে পারে।

৩. ওষুধ ও চিকিৎসা : গুগল সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভাল। টুকটাক শরীর খারাপের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি দেখতেই পারেন। তবে শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনও ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগল-এ সার্চ করে হঠাৎ কোনও ওষুধ, সাপ্লিমেন্টও কেনা অনুচিত।

৪. শেয়ার বাজার, ট্রেডিং-এর বুদ্ধি : গুগল-এ এ সম্মন্ধে সার্চ করলেই হাজারো ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন। কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুয়া সংস্থা 'ট্রেডিং'-এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভাল।

৫ .কাস্টমার কেয়ার নম্বর : ধরুন আপনি অনলাইন কোনও জিনিস কিনেছিলেন। সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন। কিন্তু ২ দিন পরেও টাকা ফেরত পাননি। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপনন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়া নম্বর। সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে।

বাজারে এলো রিয়েলমি নারজো ৩০এ

বাজারে এলো রিয়েলমি নারজো ৩০এ

বাজারে এলো রিয়েলমি নারজো ৩০এস্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে তরুণরা বিবেচনায় রাখেন স্মার্টফোনটির গেমিং সুবিধা। তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে তাদের গেমিং নারজো সিরিজের নতুন সংযোজন নারজো ৩০এ। 

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু রঙে পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়। 

নিচে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো।  

দুর্দান্ত গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর 
হেভি গেমিংয়ে পারদর্শী এবং সকল প্রয়োজনীয় ফিচারসমৃদ্ধ, নারজো ৩০এ বাজারের ‘গেমিং বিস্ট’। স্মার্টফোনে যে দু'টো জিনিস একজন গেমার চান, সেগুলো হচ্ছে শক্তিশালী প্রসেসর আর বিশাল স্ক্রিন। উভয়ই রয়েছে নারজো ৩০এ-তে, যার ফলে দীর্ঘ সময় বিরামহীনভাবে গেম খেলা যাবে। 

শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসরের সাথে নারজো ৩০এ-তে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ পর্যন্ত অক্টাকোর রয়েছে। এর সাথে শক্তিশালী এআরএম মালি-জি৫২ জিপিইউ দিবে এক ব্যতিক্রমী গেমিং অভিজ্ঞতা। 

আপগ্রেডেড হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশনের ফলে ফোনের তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে। ফলে ব্যবহারকারীরা হেভি গেমিং উপভোগ করতে পারবেন অনায়াসে। নারজো ৩০এ দিয়ে দীর্ঘক্ষণ খেলা যাবে পাবজি, কল অব ডিউটি এমনকি অ্যাসফাল্ট নাইনের মতো হেভি গেম কোন প্রকার ল্যাগ ছাড়াই। এছাড়া, নারজো ৩০এ স্মার্টফোনটির ৬.৫ ইঞ্চি ২০:৯ স্ক্রিন দিবে বিশাল ফিল্ড অব ভিউ, যার ফলে বড় স্ক্রিনে আরও প্রশস্ত ফিল্ড অব ভিউ’তে নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা নিতে পারবেন ব্যবহারকারীরা।

সুবিশাল ব্যাটারি লাইফের সাথে ৪৬ দিনের স্ট্যান্ডবাই 
নারজো ৩০এ এর ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে ৪৬ দিন, আর ফোনটির ১৮ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জিং -এর ফলে ফোন চার্জ হয় অবিশ্বাস্য গতিতে। এতে রয়েছে অ্যাপ কুইক ফ্রিজ ও স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশনের মতো দারুণ কিছু ফিচার। কম ব্যবহৃত অ্যাপ, ফ্রিজ করে দিবে অ্যাপ কুইক ফ্রিজ ফিচার এবং স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব বাড়াবে।  
 
এছাড়া, সুপার পাওয়ার সেভিং মোডে ব্যবহারকারীরা দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যবহারে সবচেয়ে ব্যবহৃত ৬টি অ্যাপ নির্বাচন করতে পারবেন। এ মোড অন করার মাধ্যমে ব্যবহারকারীরা ৮০ মিনিট হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন মাত্র ৫ শতাংশ ব্যাটারি ব্যবহারের মাধ্যমে।  

ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইনের সাথে রিয়েলমি ইউআই 
অ্যান্ড্রয়েড ১০ -এর ভিত্তিতে তৈরি রিয়েলমি ইউআই তৈরি করা হয়েছে তরুণ ক্রেতাদের পছন্দ ও নান্দনিকতার কথা বিবেচনা করে। প্রচলিত ডিজাইনের বাইরে রিয়েলমি নারজো ৩০এ- তে রয়েছে ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন, যা একটি স্টাইলিশ লুক দেয়।

এর সাথে থ্রি-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশট, ডুয়াল মোড মিউজিক শেয়ার এবং ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তরুণ ব্যবহারকারীদের মুগ্ধ করবে। রঙের বিবেচনায়, রিয়েলমি ইউআই অথেনটিক কালার স্কিম তৈরিতে ব্যবহার করেছে হাই-স্যাচুরেশন ও হাই-ব্রাইটনেস কালার, যা ব্যবহারকারীকে দিবে প্রাণবন্ত অভিজ্ঞতা। স্ক্রিন ফ্লুয়েন্সি উন্নত করতে এতে রয়েছে অত্যাধুনিক কোয়ান্টাম অ্যানিমেশন ইঞ্জিন। 

এআই ডুয়াল ক্যামেরায় অসাধারণ ফটোগ্রাফি অভিজ্ঞতা
নারজো ৩০এ-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে আরও রয়েছে সুপার নাইটস্কেপ মোড, নাইট ফিল্টার এবং ক্রোমা বুস্ট। স্মার্টফোনটির ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে ২.২ অ্যাপারচারের লেন্স রাতের বেলা ছবি তোলার ক্ষেত্রে নিশ্চিত করবে অতিরিক্ত আলো আর সুপার নাইটস্কেপ মোডে ট্রাইপড ছাড়াই তোলা যাবে ছবি। নারজো ৩০এ নিয়ে এসেছে নাইট ফিল্টার—সাইবারপাঙ্ক, ফ্লেমিঙ্গো ও মডার্ন গোল্ড—যা আলাদাভাবেই স্মার্টফোনের ছবিকে দিবে নতুন মাত্রা। 

এছাড়া, ক্রোমা বুস্ট ফিচার দিবে আরও উজ্জ্বল ও আকর্ষণীয় ছবি। ডিভাইসটির ৮ মেগা পিক্সেলের হাই-ডেফিনিশন ফ্রন্ট ক্যামেরায় থাকছে এআই বিউটি, পোর্ট্রেট মোডসহ অন্যান্য আকর্ষণীয় ফিচার।

দুটি চীনা টেলিকম প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করবে যুক্তরাষ্ট্র

দুটি চীনা টেলিকম প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করবে যুক্তরাষ্ট্র


দুটি চীনা টেলিকম প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করবে যুক্তরাষ্ট্রসম্প্রতি ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) চীনের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান ইউনিকম আমেরিকা ও প্যাসিফিক নেটওয়ার্কের যুক্তরাষ্ট্রের অনুমোদন বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

দুই দশক আগে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমোদন পায় এই দুটি চীনা টেলিকম ফার্ম। তবে গত বুধবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা তিনটি চীনা টেলিযোগাযোগ কোম্পানির অপারেটিং লাইসেন্স বাতিল করার বিষয়ে সতর্কতা জারি করেছিল। সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি।  

এফসিসি কমিশনার জিওফ্রে স্টার্কস জানান, 'কোম্পানিগুলো এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের তাদের অনুমোদন সম্পর্কে গুরুতর উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে। অনেক চীনা টেলিকম সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পরিচালিত ডাটা সেন্টারের মালিক। ফলে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলা করার জন্য বর্তমানে এফসিসির কর্তৃত্বের অভাব রয়েছে।'

এছাড়াও ২০১৯ সালের মে মাসে এফসিসি সর্বসম্মতিক্রমে আরেকটি চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ কোম্পানি চায়না মোবাইলকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়।

নিলাম হলো দুনিয়ার প্রথম 'টুইট', সংগৃহীত অর্থের পরিমাণ চমকপ্রদ

নিলাম হলো দুনিয়ার প্রথম 'টুইট', সংগৃহীত অর্থের পরিমাণ চমকপ্রদ

নিলাম হলো দুনিয়ার প্রথম 'টুইট', সংগৃহীত অর্থের পরিমাণ চমকপ্রদ!
দেড় দশকেরও আগে চালু হয়েছিল টুইটার। ২০০৬ সালের ২২ মার্চ প্রথম টুইটটি করেছিলেন টুইটারের সিইও জ্য়াক ডোরসে। এতদিন পর নিলাম করা হল সেই টুইট।

দুনিয়ার প্রথম টুইটটি নিলাম করে উঠেছে ১৮ কোটিরও বেশি টাকা। ওই অর্থ কোনও দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন বলে জানিয়েছেন ডোরসে। ওই টুইটটি কিনেছেন সিনা স্টাভি নামে এক ব্যক্তি। তিনি ব্রিজ ওরাকেল নামে একটি কোম্পানির সিইও।

দুনিয়ার প্রথম টুইটে টুইটারের সিইও লিখেছিলেন, 'just setting up my twttr’'। এতদিন পর এক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলাম করার সিদ্ধান্ত নেন ডোরসে। ওই প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, এই টুইটটি খুবই মূল্যবান। কারণ যিনি এটি করেছিলেন এটিতে রয়েছে তার সাক্ষর।

Native Banner