Banner 468x60 for

মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

সৌদি আরব ও আমিরাতে ঈদ বুধবার

সৌদি আরব ও আমিরাতে ঈদ বুধবার
০৫ জুলাই ২০১৬, ০০:১৭
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশে আজ সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আশপাশের কয়েকটি দেশে পবিত্র রমজান মাস ৩০ দিনে হবে। সে ক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামী বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজের খবরে এসব কথা বলা হয়েছে। খবরে বলা হয়, আজ সোমবার আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই ঘোষণা দেন।
সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল।

কোন মন্তব্য নেই:

Native Banner