Banner 468x60 for

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৬

ভহালবাসার মিষ্টি কিছু নিয়ম যা করলে ভালবাসা আর গভির হয়

MY POST

just like a fun 1 mot pooopo

MY POST

এই ভাবে কিস করতে কারনা ভাল লাগে ( এভাবে আমাকে কিস করবে)


মহাকাশ থেকে অস্ট্রেলিয়ার নতুন রূপ

‘কার্ডবোর্ড’ ছাড়াই গুগলের ভিআর হেডসেট



গুগলের নতুন ভিআর হেডসেট উন্মোচনের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির নতুন গ্যাজেটের কারণে ভিআর পণ্যের জগতে প্রতিযোগিতা আরও বাড়বে।
বহুল প্রতিক্ষিত অকুলাস-রিফট হেডসেট হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রযুক্তি-ভক্ত অনেকেই। এই খাতে সনি, এইচটিসি আর স্যামসাংয়ের বিনিয়োগের পরিমাণও নেহাত কম নয়।
অন্যদিকে মাইক্রোসফট কাজ করছে ‘হলোলেন্স’ হেডসেট নিয়ে। ব্যবহারকারীর বাস্তব জগতের দৃষ্টিসীমার মধ্যে থ্রিডি ছবি জুড়ে দিতে পারবে ‘হলোলেন্স’। অন্যদিকে অ্যাপলও গোপনে ভিআর প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য বিশেষজ্ঞদের দল গঠন করছে--শোনা যাচ্ছে এমনটাও।
ভিআর প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মতে, কম্পিউটার ব্যবহারের ধরনটাই পাল্টে দিতে পারে ভিআর প্রযুক্তি। এমনকি পাল্টে যেতে পারে পারস্পারিক যোগাযোগের পন্থাও।
স্যামসাং গিয়ার ভিআর হেডসেট বিক্রি করা শুরু করেছে গেল বছর, ৯৯ ডলার দামে বিক্রি হচ্ছে হেডসেটগুলো। এর মধ্যে অবশ্য হেডসেটটি ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্মার্টফোনের দাম ধরা হয়নি। বাজারে অকুলাস রিফটের দাম ৫৯৯ ডলার। এইচটিসি ভাইভ আর প্লেস্টেশন ভিআরের দামও হবে প্রায় একই রকমেরই। এর মধ্যে ব্যবহারকারীরা কোন ডিভাইসটি বেছে নেন--এখন সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
নতুন ভিআর হেডসেট ইসু নিয়ে এখন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি গুগল

মহাকাশে পানি দিয়ে পিং পং খেলা!


মহাকাশে নিজের ৩০০তম দিন উদযাপনে এ কাজ করেন তিনি। প্রচলিত রাবারযুক্ত কাঠের ব্যাটের জায়গায় এক্ষেত্রে ‘সুপার-হাইড্রোফোবিক পলিকার্বনেট পিং পং প্যাডল’ ব্যবহার করেন তিনি।
অনলাইনে এ খেলার একটি ৪কে ভিডিও পোস্ট করেন কেলি। তিনি বলেন, “আমি এই প্যাডলগুলো দিয়ে ছোট একটি প্রদর্শনী করতে চেয়েছি, এগুলোকে হাইড্রোফোবিক প্যাডেল বলা হয় আর এগুলো রেইন কোটের মতো পানিকে প্রতিরোধ করে। আর স্পেস স্টেশনে এগুলোর সাহায্যে আপনি একটি পানির বল নিয়ে পিং পং খেলতে পারবেন। এটা ভালোই চমৎকার।”
নিজের ৩০০তম দিনে কয়েকটি বিজ্ঞানবিষয়ক পরীক্ষা চালান কেলি। সেদিন তিনি মহাকশের লেটুস খান বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যারড।
এই প্যাডলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে নাসা জানায়, পানির ফোঁটা যত ছোট হবে তা তত শক্তভাবে প্যাডেলে আঘাত করতে পারবে। কিন্তু পানির ফোঁটা যত বড় হবে তা ততই কম বল প্রয়োগ করবে, আর এট ভাঙবে না। নাসার পক্ষ থেকে বলা হয়, “প্যাডলগুলোতে শক্ত পৃষ্ঠ আর আর অসিক্ত থাকার ক্ষমতার সমন্ব

রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬

লন্ডনে যাচ্ছে গুগলের চালকবিহীন গাড়ি



অদূর ভবিষ্যতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজেদের চালকবিহীন গাড়ির পরীক্ষা শুরু করতে পারে টেক জায়ান্ট গুগল।

লন্ডনে এই পরীক্ষা চালানো হলে, এটিই হতে পারে মার্কিন
 যুক্তরাষ্ট্রের বাইরে চালকবিহীন গাড়ি নিয়ে চালানো প্রতিষ্ঠানটির প্রথম পরীক্ষা।

প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে ইতোমধ্যে লন্ডনের যোগাযোগবিষয়ক ডেপুটি মেয়র ইসাবেল ডেডরিং গুগলের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

মেয়র ইসাবেল বলেন, "এটি বড় শহরগুলোতে চলতে যাচ্ছে, তা আমরা কেন এখন পরীক্ষা শুরু করব না? গুগল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে জোর দিচ্ছে, কিন্তু তারা অন্যান্য জায়গার বিষয়েও ভাবতে শুরু করেছে, তাই আমরা এ নিয়ে আলোচনা চালাচ্ছি।"

অন্য কোনো দেশে পরীক্ষা চালাতে গুগল প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে লন্ডনে এ পরীক্ষা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

চালকবিহীন গাড়ি প্রযুক্তিকে পছন্দের সঙ্গেই দেখছে যুক্তরাজ্য সরকার। চলতি সপ্তাহের শুরুতে, দেশটির যোগাযোগ সচিব ম্যাকলাফলিন চালকবিহীন গাড়ি চলতে সহায়তা করতে অবকাঠামো উন্নয়নে ২ কোটি পাউন্ড বরাদ্দ করার ঘোষণা দেন।

২০০৯ সাল থেকে শুরু হওয়া পরীক্ষায়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আর টেক্সাস অঙ্গরাজ্যে চালকবিহীন গাড়ি ১৪ লাখ মাইল পাড়ি দিয়েছে।

২০১৫ সালের জুলাইয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের করা প্রতিবেদন অনুযায়ী, ১৪ বার দূর্ঘটনার কবলে পড়ে চালকবিহীন গাড়ি, আর প্রতিটি ক্ষেত্রেই দূর্ঘটনাগুলো ঘটে চালক হিসেবে থাকা মানুষদের কারণে।

চলতি বছর জানুয়ারিতে লন্ডনের রাস্তায় প্রথমবারের মতো পরীক্ষার জন্য বানানো চালকবিহীন গাড়ি উন্মোচন করা হয়। লন্ডনের ‘গ্রিনিচ অটোমেটেড ট্রান্সপোর্ট এনভায়রনমেন্ট (গেইটওয়ে)’--এর পাশাপাশি ব্রিস্টল, কোভেন্ট্রি এবং মিল্টন কেইন্সে পরীক্ষামূলকভাবে চলবে ওই গাড়ি। চালকবিহীন গাড়ি প্রযুক্তি আর এ নিয়ে জনগণের মতামত জানতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড বিনিয়োগ করা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে গ্রিনিচ পেনিনসুলার রাস্তায় ৭টি গাড়ি পরীক্ষামূলকভাবে চালানো হবে।

Native Banner