Banner 468x60 for

শুক্রবার, ১০ জুন, ২০১৬

ক্যারিয়ার এ নেটিশ করা নিয়ে কিছু কথা


ক্যারিয়ার এ নেটিশ করা নিয়ে কিছু কথা….



12096433_632150170222108_9257992418377856_nআজ আমাকে কাছের একজন বন্ধু ইংরেজীতে জিজ্ঞাসা করেছিল আমার নাম্বার কত? আমি কিছু না ভেবেই আমার মোবাইল নাম্বার বলা শুরু করলাম। সে আমাকে পরমূহুর্তে বলতে শুরু করল আমি তোমার মোবাইল নাম্বার জানতে চাই নাই। ওটা আমার মুখস্থ আছে। বুঝতে বাকি রইলনা সে আমার বয়স জানতে চেয়েছিল। আমি কিছু বলার আগেই বলতে শুরু করল সময় বদলেছে সংখ্যার হিসেবে আস….
মাসুদুর রহমান মাসুদ আমন্ত্রন জানাচ্ছি আপনাদের একটু সংখ্যার হিসাব কষে দেখতে। আমরা অনেকেই চাকুরি করছি অনেকদিন ধরেই। কিন্ত সংখ্যার হিসেবটা সেভাবে মিলাতে পারি না। যা অপ্রয়োজনীয় তা আগে উপস্থাপন করি। পরে আসি যা বস জানতে চেয়েছিল সে জায়গাতে। শাক দিয়ে মাছ ঢাকার প্রবণতা আর কি…বিশেষ করে মার্কেটিং এর চাকুরিতে যারা আছি তাদের মধ্যে এ প্রবণতাটা আরও বেশী।
নেটিশ করা শিখুন কিভাবে করতে হয়। আমার মনে হয়, দিয়ে কথা বলা বাদ দিন। সংখ্যায় কথা বলুন। সংখ্যায় নেটিশ করুন। কারন আপনি আমার দেশের ষোল কোটির একজন। আপনার কি মনে হয় সংখ্যায় নোটিশ এত গুরুত্বপূর্ণ নয়। আপনাকে নোটিশ করা জানতে হবে। আপনি অফিসে নতুন চাকুরি নিয়েছেন। এটা ভাল লাগছে না। এই অফিসের এই নিয়ম ভাল না। তো খাবার ভাল না। এটা এমন কেন তো এটা এমন হওয়া উচিৎ ছিল। বাথরুমে তোয়ালে নাই টিস্যু নাই। এগুলো নিয়ে কথা বলে নিজেকে নোটিশ করার দরকার নাই। ভাই সময় নেন। প্রথমে দ্যাখেন, শুনেন, বুঝেন। মানিয়ে চলেন এখানে এটা নেই। তাহলে এটা থাকে না। হুম এটা ‍এভাবেই হয় এখানে। এখানের বাথরুমে তোয়লে টিস্যু থাকে না। এভাবে চার পাঁচ বছর যাক আপনি নিজের অবস্থান তৈরী করেন, বস হোন, এবার আসেন এই সেই বাথরুম…
কেউ আপনাকে কিছু বললে আপনি তাকে বুঝিয়ে দেন কিভাবে পয়েন্ট নিতে হয় বসের কাছ থেকে। আবার কোথাও আপনার পয়েন্ট হারালে সেটা কিভাবে নিতে হয় তা বোঝাতে গিয়ে মাঝে মাঝে বসের কাছে নোটিশ হন। এভাবে শুরু করতে করতে দেখা যায় নানা ঝামেলায় জড়িয়ে শেষ পর্যন্ত চাকুরি নিয়েই টানাটানি করা শুরু হয়ে যায়। এ জাতীয় পলেটিক্স বাদ দিয়ে প্রশংসা করা করুন আপনার সহকর্মীর কাজের। প্রশংসা করা অনেক বড় একটি কাজ যা করতে পারে না অনেকেই। যার ফলাফল কর্মক্ষেত্রে নানান ঝামেলা বাড়াতে থাকে।
পরিসংখ্যান নামে একটা সাবজেক্ট আছে ব্যবসায় শিক্ষার ছাত্ররা পড়েছেন। যেটা পড়তে গিয়ে বহুবার হয়ত বলেছেন এই স্বাবজেক্ট কি কাজে আসবে ভবিষ্যতে? কোন একটি মেলায় অংশগ্রহন করার জন্য আপনার বস আপনাকে দায়িত্ব দিল ষ্টল নেওয়ার জন্য। আপনার কাছে জানতে চাইল ষ্টল পাওয়া গেছে কিনা সে সম্পর্কে। আপনি বলা শুরু করলেন বস ঈদের সময়, চাপ অনেক, এই আবলা আবলা ইত্যাদি ইত্যাদি পরে বললেন এখনও পাইনি। কিন্তু আপনার বসকে নোটিশ করেন বস এখনও পাইনি। চেষ্টা করছি। এই সমস্যা এখানে। কিন্তু তা না করে মুল বিষয়ের সাথে লেজ লাগিয়ে টানা হেচড়া শুরু করি।
মেলায় অংশগ্রহন করেছেন দিন শেষে আপনার বস জানতে চাইল। আপনি তাকে নোটিশ করা শুরু করেলেন বস ফাটায় ফেলছি একবারে, বহু লোক আসছিল, তারা ব্যপক সাড়া দিছে, একবারে ধুমমমম তাড়াক্কা অবস্থা। ‍এবার আপনার বস জানতে চাইল কত বেচেছ? আপনি মুখ কাচুমাচু করে ১৫০০ টাকা। এভাবে নোটিশ না করে সংখ্যায় করেন। বস মেলায় যারা আসছিল তাদের মধ্যে এত শতাংশ আমাদের শো রুম ‍ভিজিট করেছে, এত শতাংশ ভাল সাড়া দিয়েছে আমরা এত শতাংশ লোকের কাছে মোট এত টাকা বিক্রি করতে পেরেছি। আপনার বসও যে ব্যাপারটি যে বুঝেন না তা নয়।
ধৈয্য ধরুন। আপনি আপনার নেটিশ টা সঠিক পথে করুন। সংখ্যা পদ্ধতি প্রয়োগ করুন। আপনার সময়ের জন্য অপেক্ষা করুন আর কাজের প্রতি শ্রদ্ধা নিয়ে মনোযোগের সাথে বুদ্ধিমানের মত কাজ করে যান । আপনার ক্যারিয়ারের সাফল্য কে ঠেকায়…

আগামীর উদ্যোক্তা

ছাত্র থেকেই শুরু হোক ব্যবসা যদি হতে চান আগামীর উদ্যোক্তা…..

11949491_618495944920864_4624468202716503951_nআপনাদের অসংখ্য অনুরোধের পরিপেক্ষিতে লিখাটি প্রকাশ করছি। যদিও লিখাটি প্রকাশ করতে গিয়ে নিজেকে দাড় করাতে হয়েছে অনেক বড় একটা চ্যালেঞ্জের সামনে। ধৈয্য সহকারে লেখাটি পড়ার জন্য আমন্ত্রন জানাচ্ছি সকলকে….
আমাদের দেশের কাধে বেকারত্বের হার প্রতি বছরই বাড়ছে। সরকার পারছে না তাদেরকে সুযোগ তৈরী করে দিতে। আর আমাদের নিজেদের মানুষিকতারও পরিবর্তন ঘটাতে পারছি না আমরা। এর পেছনের কারন খুঁজতে চলুন ফেলে আসা সময়ে একটু ঘুরে আসি…. বৃটিশ আমাদের অনেক কিছুই শিক্ষা দিয়েছে কিন্তু আমরা আজও তা অনুভব করতে পারিনি। বাঙালীর হাতে চায়ের কাপ তুলে দিয়ে নিজেদের ব্যবসাকে সে সময় করেছিল সমৃদ্ধ এই বৃটিশ। নীল চাষে বাংলার কৃষকদের বাধ্য করে মসলিন কারিগরদের সমৃদ্ধ ব্যবসার ইতি টানতেও বাধ্য করেছিল তারা।
বৃটিশরা নিজেরা ব্যবসায়িক সফলতার শীর্ষে থাকলেও তারা এ বাংলার মানুষের মনে দাসত্বটা ঢুকিয়ে দিয়ে গেছে। তারা বাঙালীর মনে খুব ভালভাবে ঢুকিয়ে দিয়ে গেছে যে চাকুরীতেই সম্মান আর নিশ্চয়তা। আর আজও আমরা সেই শৃঙ্খল ভাঙতে পারিনি। নিজেকে তাই চাকর যার শ্রুতিমধুর উচ্চারন চাকুরীর মধ্যে আটকে রেখেছি।
সেই বৃত্ত থেকে নিজেকে বের করে আনতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে নিজের স্বকীয়তাকে। প্ররিশ্রম আর মেধার সমন্বয় করতে হবে ছাত্র জীবন থেকেই। আপনি নিশ্চয় জানেন ছাত্র জীবনের সবচেয়ে গুরত্বপূর্ণ উক্তিটি। সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাহলে আপনি কেন ছাত্র অবস্থায় ব্যবসা করতে পারবেন না? আপনি লেখাপড়া শেষ করবেন তারপর ব্যবসা করবেন ততদিনে আপনি আপনার জীবন থেকে কতটা বছর পিছিয়ে পড়বেন তা কি ভেবেছেন? যে সময়ে এসে পড়াশুনা শেষ করবেন ততদিনে আপনার ব্যবসায়িক জীবনে প্রতিষ্ঠাও পেয়ে যেতে পারেন।
আপনি প্রথমত সিদ্ধান্ত নিন আপনি কি শিক্ষা জীবন শেষে শিক্ষিত চাকর হবেন নাকি নিজেই হবেন শিক্ষিত চাকরদের বস?
আপনি পড়াশুনা করেন, কি ধরনের ব্যবসা করবেন পড়াশুনার পাশাপাশি? পড়াশুনার সাথে ব্যবসা করার টাইম কিভাবে ম্যানেজ করবেন? আপনার পারিবারিক ভাবে কতটা সাপোর্ট পাবেন? পড়াশুনা আর ব্যবসা দুটো একসাথে কি করে করা সম্ভব? এসব প্রশ্ন জট থেকে বেড়িয়ে আসুন।
নিজেকে স্থির করুন আপনার দুটোই করা সম্ভব। প্ররিশ্রম আর মেধাকে কাজে লাগান। লাজ লজ্জার মাথা খেয়ে কাজে নেমে পড়ুন। আর ব্যবসার আয়কে ভবিষ্যতের বড় বিনিয়োগ করতে সঞ্চয় করুন।
ছোট থেকে কিছু করার চেষ্টা করুন। শর্টকাটে বড় হওয়ার চিন্তা মাথায় থাকলে আগে থেকেই বাদ দিয়ে দিন। বিলগেটস এর থেকে বড় ধনী হতে আপনাকে খুব বেশী ভাল ছাত্র হতে হবে না। তবে ধৈয্যের প্রয়োজন হবে। লেগে পড়ে থেকে এগিয়ে যাওয়ার রাস্তা খুজতে হবে। সুযোগের সদ্ব্যবহার করা জানতে হবে। আপনার কাজ নিয়ে যে যা মন্তব্য করুক তাতে আপনার কি যায় আসে? আগে আপনি সন্তুষ্ট হন আপনি যে কাজ করবেন তার ওপর।
কত ধরনের ব্যবসা মানুষ করছে? আপনার কাছে যেটা পছন্দ তা থেকেই বেছে নিন না একটা। হতে পারে সেটা মোবাইল রিচার্জ এর ব্যবসা, কিংবা কোচিং সেন্টার, নার্সারী কিংবা বাড়িতে বসেই হাস, মুরগী, কোয়েল পাখি পালন, গরুর মাংশ উৎপাদন অথবা দুগ্ধ খামার। কবুতর পালন করে মুক্তির স্বাদও নিতে পারেন নিজেকে সাবলম্বী করে।
বেকারত্ব ঘুচাতে করে ফেলতে পারেন হস্ত কিংবা কুটির শিল্পের ছোট্ট একটা শপ কিংবা শো পিসের দোকান। যারা একটু তথ্য প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করতে ভালবাসেন তারা দিতে পারেন কম্পিউটার বা মোবাইল এর দোকান কিংবা সার্ভিসিং সেন্টার। সৃজনশীল যারা আছেন সেই সাথে ফ্যশন সচেতন তারা কেন ফ্যাশন হাউজ বা গার্মেন্টস এর তৈরী পোষাকের ব্যবসা থেকে দূরে থাকবেন।
অধিকাংশ মেয়েদের প্রিয় খাবার চটপটি ফুসকার দোকানও করতে পারেন কিংবা ফাষ্ট ‍ফুডের দোকান করতে পারেন। অফিস পাড়ায় দুপুরে বিরিয়ানী বিক্রি করে যে আয় কম নয় তাও কিন্তু না।
গ্রামে আছেন শহুরে ব্যবসার সুযোগ নেই। তাতে কি আপনার নিজের জমি অথবা পাশেরই কারো জমি লীজ নিয়ে করতেপারেন শাক-সবজির চাষ। মজা-পচা ‍পুকুরটা পরিস্কার করে মাছ চাষ করতে পারেন। আপনার পাশেরই বাজারে কিংবা হাটে ফসল বেচাকেনার কোন একটা ব্যবসা করেও হতে পারেন সফল। উন্নত প্রযুক্তির সেবা কৃষকদের সরবরাহ করেও হতে পরেন সফল ব্যবসায়ী।
আরও যে কত কত ধরনের ব্যবসা আছে তা আপনি করে যেতে পারেন নিঃসংকোচে। আপনার দ্বারা সৃষ্টি হতে পারে অসংখ্য মানুষের কর্মসংস্থানের। আপনি চাইলেই পারবেন চলমান ব্যবসার নতুন কোন ব্যবসায়িক রুপ দিতে কিংবা নতুন কোন ব্যবসায়ের সৃষ্টি করতে। যেটা আপনার নাম বহন করে এনে দিবে দাসত্বমুক্ত পরিচয়। সফল উদ্যোক্তার পরিচয়।
আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।
লাইক দিয়ে পেইজের সাথে থাকুন ও আপনার বন্ধুদের ইনভাইট করুন পেইজে। এবং এ বিষয় সম্পর্কে অন্যদের জানাতে পোষ্টটি শেয়ার করতে পারেন……

পেশা হিসেবে সাংবাদিকতা

পেশা হিসেবে সাংবাদিকতা !

11825929_612135242223601_7465189601962997153_nভালভাবে শুরু করা মানে অর্ধেক এগিয়ে যাওয়া কথাটি আপনারা নিশ্চয়ই জানেন। টেলিভিশন সাংবাদিকতা এবং সংবাদ উপস্থাপনার শুরুটাও ভালভাবে করতে হবে। কিন্তু ভালভাবে শুরুর জন্য দীর্ঘ অপেক্ষা নয়। প্রস্তুতি গ্রহণের জন্য কিছুটা সময় নেয়া যেতে পারে।
প্রস্তুতি গ্রহণকে কাজের অংশ ধরা হলে এটাকে শুরু মনে করা যায়। আমি মনে করি এক্ষেত্রে ভাল শুরুর অপেক্ষা না করে আজই শুরু, এ মুহুর্ত থেকেই শুরু করতে হবে। অনেক মুসলমান বলেন আগামীকাল ফজর নামাজ থেকে নিয়মিত নামাজ পড়ব। কিন্তু সেটা আগামীকাল। নামাজ নিয়মিত পড়ার সিদ্ধান্ত নিলে আগামীকাল ফজরের জন্য অপেক্ষা না করে আজ মাগরিব, এশা থেকেই শুরু করতে হবে। টেলিভিশন সাংবাদিকতায় এখন তরুণরা দলে দলে অংশগ্রহন করছে এবং সাফল্য পাচ্ছে। প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা পেশাগত কাজে প্রচুর পরিশ্রম, একাগ্রতা এবং ঝুকি নিয়ে কাজ করত। টেলিভিশন সাংবাদিকতায় যারা আছেন তারা আরো বেশি একাগ্রতা ও ঝুকি নিয়ে কাজ করছেন। হঠাৎ করে যারা টেলিভিশন সাংবাদিকতা শুরু করবেন তাদের পরিশ্রম, একাগ্রতা, নিষ্ঠা, ঝুকি যেমন বেশি তেমনি সাফল্য পেতে একটু সময় লাগতে পারে।
লক্ষ্য করুন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা টেলিভিশন সাংবাদিকতায় যেমন সফল তেমনি অনেক সাংবাদিকরা সংবাদ উপস্থাপনায় সফল। সেজন্য টেলিভিশন সাংবাদিকতায় জড়িত হওয়ার পূর্বে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা করা ভাল। সাংবাদিকতা শুরুর জন্য প্রিন্ট মিডিয়ায় রয়েছে প্রচুর সুযোগ। প্রিন্ট মিডিয়াকে সাংবাদিকতার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বলতে পারেন।
প্রিন্ট মিডিয়া থেকে যারা টেলিভিশন সাংবাদিকতা শুরু করবেন তারা টেলিভিশন সাংবাদিকতার কিছু টেকনিক্যাল বিষয় জেনে নিয়েই যে কোন টেলিভিশন চ্যানেলে কাজ শুরু করতে পারেন। দেশে এখন ২৫টির অধিক স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার অব্যাহত রেখেছে এবং চ্যানেলের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সেজন্য টেলিভিশন সাংবাদিকতায় প্রচুর সুযোগ তৈরি হচ্ছে। যে কোন টেলিভিশন চ্যানেলে রিপোর্টার, শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ করার জন্য আজই আবেদন করুন এবং সাক্ষাৎকার দিয়ে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়ে যান।
এক্ষেত্রে সাক্ষাৎকার দেয়ার সময় টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ যেন মনে করে টেলিভিশন সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা আছে এবং আপনি কাজটি পারবেন। সেজন্য আপনার কিছু প্রস্তুতি থাকা দরকার। রাজধানীতে বেশকিছু প্রতিষ্ঠান একমাস বা তিন মাসব্যাপী টেলিভিশন সাংবাদিকতা, সংবাদপাঠ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। আপনি এসব প্রতিষ্ঠানে একটি কোর্স করতে পারেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) ১ দিনের টেলিভিশন সাংবাদিকতা ও সংবাদপাঠ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এ কর্মশালায় অংশ নিয়ে আপনি কিছু ধারণা লাভ করতে পারবেন। সরকারী পর্যায়ে নিমকো ইলেকট্রনিক গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। বেসরকারিভাবে বিসিডিজেসী, বিজেম, জবস এ ওয়ান, যাত্রীসহ কয়েকটি প্রতিষ্ঠান নিয়মিত টেলিভিশন সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। সংবাদ পাঠ বিষয়টি এখন পুরোপুরি সংবাদ উপস্থাপনা।
বর্তমানে সংবাদ উপস্থাপনা অনেক আধুনিক এবং উন্নত। সংবাদ উপস্থাপনার জন্য আপনাকে শুদ্ধ উচ্চারণ জানতে হবে এবং বাচন ভঙ্গি সুন্দর করতে হবে। শুদ্ধ উচ্চারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসটি কেন্দ্রিক কয়েকটি প্রতিষ্ঠান/সংগঠন ৩ মাসব্যাপী কোর্স পরিচালনা করে। এর মধ্যে কন্ঠশীলন, স্বরশীলন, সংবৃতা, আবৃত্তিশীলনসহ বেশ কিছু সংগঠনের তিন মাসব্যাপী কোর্সে অংশগ্রহণ করলে আপনি শুদ্ধ উচ্চারণ রপ্ত করতে পারবেন।
শুদ্ধ উচ্চারণ রপ্ত করার পাশাপাশি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপনা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। এরপর কোন টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপনার জন্য আবেদন করুন। যথাসময়ে সাক্ষাৎকার দিন এবং সংবাদ উপস্থাপনা শুরু করুন।

চাকরি পেতে কিভাবে এগিয়ে রাখবেন নিজেকে

চাকরি পেতে কিভাবে এগিয়ে রাখবেন নিজেকে…?

1431002965নামীদামি প্রতিষ্ঠানে উঁচু পদে চাকরি, আকর্ষণীয় বেতন কে না চায়। সব চাকরিপ্রার্থীর মধ্যেই থাকে এই স্বপ্ন পূরণের আশা। কিন্তু সবার স্বপ্ন তো আর সার্থক হয় না। গতানুগতিক নিয়োগ পদ্ধতিতে এ আকাঙ্ক্ষা পূরণের জন্য চাই উচ্চমানের পড়াশোনা আর দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা।
তবে এ ব্যাপারে ভিন্ন কথা বলেছে ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট মনস্টার ডটকম। তাদের মতে, শুধু উচ্চশিক্ষা আর অভিজ্ঞতার মাপকাঠিতেই সব সময় পাবেন না উচ্চপদে চাকরি। পছন্দসই চাকরি পেতে অন্য কিছু পদ্ধতিও অনুসরণ করতে হবে ক্যারিয়ারের শুরু থেকেই, যেগুলো এগিয়ে রাখবে আপনাকে বাকিদের থেকে। তো, চলুন দেখে নেওয়া যাক, কী সেই সফলতার চাবিকাঠিগুলো।
জানুন-শিখুন সবকিছু
জ্ঞানের কোনো শেষ নেই, তাই প্রতিনিয়ত নিজেকে নতুন কিছু জানার কাজে নিয়োজিত রাখতে হবে। কাজ করছেন কোনো ছোট পদে? নিজের কর্মপরিসরের মধ্যে থেকেই নিজেকে মুখোমুখি করুন বিভিন্ন ঝুঁকি আর চ্যালেঞ্জের। এগুলো একজন প্রার্থীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য পূরণে সাহায্য তো করবেই, সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসীও করে তুলবে। এই প্রাতিষ্ঠানিক সাফল্য আর আত্মবিশ্বাস চাকরিদাতাদের কাছে আপনাকে করে তুলবে অন্যদের থেকে আলাদা।
বাড়িয়ে নিন যোগাযোগ দক্ষতা
নিজ কাজে দক্ষ আপনি। তাহলেই কি পাবেন উচ্চ পদের ভালো চাকরি? অবশ্যই না। কর্মদক্ষতার পাশাপাশি আপনাকে হতে হবে যোগাযোগে দক্ষ। যোগাযোগ ক্ষমতা, যা কর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত করার সঙ্গে সঙ্গে করবে উচ্চপদে চাকরির ক্ষেত্রে আপনাকে একধাপ এগিয়ে দেবে।
কাজ করতে শিখুন দলগতভাবে
উচ্চ পদে কাজ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে ব্যবস্থাপনায়। দলগতভাবে কাজ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করে। তাই প্রথম থেকেই অভ্যাস গড়ে তুলতে হবে দলগত কাজ করার অভ্যাস। দলের পাঁচজনকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনি সঞ্চয় করতে পারেন ৫০০ জনের একটি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ক্ষমতা।
ধৈর্যই সাফল্য
উঁচু পদে চাকরির ক্ষেত্রে আপনাকে হতে হবে ধৈর্যশীল। ঘন ঘন চাকরি বদল কিন্তু ধৈর্যশীলতার লক্ষণ নয়। চাকরি বদলের অভ্যাস অনেক সময় চাকরিদাতাদের কাছে একটি অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। পছন্দসই কোনো প্রতিষ্ঠানে চাকরি পেলে সেখানেই এগিয়ে নিয়ে যেতে হবে নিজের ক্যারিয়ার। কোনো একটি প্রতিষ্ঠানে দীর্ঘ সময়ের সাফল্যের অভিজ্ঞতা অবশ্যই একজনকে এগিয়ে রাখবে।
নেটওয়ার্কিং
নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একজন প্রার্থী এগিয়ে থাকতে পারেন অনেকটাই। বর্তমানে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত বা পেশাগতভাবে চেনাজানাদের অনেকটাই অগ্রাধিকার দেওয়া হয়। তাই নিজ চেষ্টায় এই চেনা-পরিচিতদের তালিকাটা একটু বাড়িয়ে নিতে হবে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবকের কাজ, কনফারেন্সে অংশগ্রহণ এবং লেখালিখির মাধ্যমেও বাড়িয়ে নেওয়া যেতে পারে পরিচিতির পরিসর।
আগে জানুন চাকরিদাতার আদ্যোপান্ত
সাক্ষাৎকার দেওয়ার আগে বাসায় বসে কিছুটা হোমওয়ার্ক করে নিন। যে প্রতিষ্ঠানে চাকরি করতে চাইছেন, জেনে নিন প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠানটি কেমন, তাদের রীতিনীতি, বিভিন্ন প্রথা, আদর্শ সম্পর্কে ভালো ধারণা নিয়েই যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। সাধারণত আজকাল এসব তথ্য ইন্টারনেটেই পাওয়া যায়। না পাওয়া গেলে এ ব্যাপারে সাহায্য করতে পারে প্রতিষ্ঠানের কর্মরত কর্তাব্যক্তিরা।

ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার যোগ্যতা

freelancer in graphic designটাকাকে নয় কাজকে ভালোবাসতে হবে : ফ্রিল্যান্সিংয়ে সফলতার জন্য টাকার লোভ ত্যাগ করে কাজে দক্ষতা অর্জনের দিকে বেশি নজর দিতে হবে। দক্ষ লোকদের সমাদর সব জায়গার মতোই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। সেজন্য সবার প্রথমে বিভিন্ন রিসোর্স থেকে কাজ শিখে সেগুলোর বাস্তবভিত্তিক কাজ করে দক্ষতা অর্জন করলেই অনলাইনে কাজের রেট এবং চাহিদা দুটি বৃদ্ধি পাবে। এরকম চাহিদাপূর্ণ অবস্থানে আসার জন্য অবশ্যই কিছুটা সময় দিতে হবে। মনে রাখবেন, অদক্ষ ব্যক্তিদের টাকার পেছনে দৌড়াতে হয়। কিন্তু দক্ষ ব্যক্তিদের পেছনে টাকা দৌড়ায়।
ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে নয় ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে : সময় এসেছে ফ্রিল্যান্সিং পেশাকে পার্টটাইম চাকরি না ভেবে ফুলটাইম হিসেবে নিতে হবে। তাহলে প্রত্যেকে কাজের ব্যাপারে আরও বেশি সচেতন হবে এবং দক্ষ হওয়ার ব্যাপারে আগ্রহী হবে। তখন বিদেশী বায়াররা এদেশের ফ্রিল্যান্সিংদের কাজ দিতে আরও বেশি স্বস্তি পাবে।
ফ্রিল্যান্সিংকে পার্টটাইম ভাবার কারণে মূলত আমরা তিনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি : ১) দিনের সময়ের সর্বোচ্চ সময়টি ফ্রিল্যান্সিংয়ের জন্য বরাদ্দ রাখতে পারছি না। সেজন্য দক্ষ যেমন হতে পারছি না, তেমনি কাজও বেশি করতে পারছি না। ২) যখন ফ্রিল্যান্সিংকে ফুলটাইম হিসেবে ভাবা শুরু হবে তখন আরও বেশি মানুষের সম্পৃক্ততা বাড়বে। বৈদেশিক মুদ্রা আরও বেশি দেশে ঢুকবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে বড় সুফল নিয়ে আসবে। ৩) ফুলটাইম কাজ ভাবা শুরু করলে ফ্রিল্যান্সিং শুধু অনলাইন আয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ধীরে ধীরে এটি তখন সম্মানজনক ক্যারিয়ার হিসেবে বিবেচিত হওয়া শুরু হবে। তখন প্রত্যেকের মধ্যে ভালো করার ব্যাপারে উৎসাহ বাড়বে।
যোগাযোগের দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয় : এক জরিপে দেখা গেছে, যাদের যোগাযোগ দক্ষতা বেশি তারা অন্যসব জায়গার মতো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও সফল সবচেয়ে বেশি হয়ে থাকে। যোগাযোগ দক্ষতা বলতে বোঝায় : বায়ারের বক্তব্য সঠিকভাবে বুঝতে পারা, বায়ারকে নিজের বক্তব্য সঠিকভাবে বোঝাতে পারা এবং সেইসঙ্গে বায়ারকে কনভেন্স করতে পারাটাই হচ্ছে যোগাযোগের মৌলিক দক্ষতা।
যোগাযোগের এ মৌলিক দক্ষতা থাকলে বায়ার কাজ দিয়ে স্বস্তি পায়। আর সেজন্য একবার কাজ করলে পরের কাজটির ক্ষেত্রেও যথাসম্ভব চেষ্টা করেন, একই ফ্রিল্যান্সারকেই কাজটি দেয়ার জন্য। কাজের দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগাযোগের দক্ষতা বৃদ্ধির জন্যও চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে ফ্রিল্যান্সার হিসেবে খুব দ্রুত সফল হওয়া যাবে।
ইংরেজিতে যত ভালো হবেন, তত বেশি সফল হবেন : ইংরেজি হচ্ছে যে কোনো ধরনের বায়ারের সঙ্গে যোগাযোগের মূল ভাষা। যে যত ভালো ইংরেজি পারে, সে তত বেশি ভালোভাবে বায়ারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। কারণ বায়ারের নির্দেশনা বুঝতে তার অনেক বেশি সহজ হয়। বায়ারও যাকে দিয়ে কাজ করাবে, তার কথা জড়তা ছাড়া বুঝতে পারে। এ ধরনের ফ্রিল্যান্সারদের সঙ্গে বায়ার ?স্বাচ্ছন্দ্যে যোগাযোগ স্থাপন করতে পারে দেখে দীর্ঘদিনের কাজের সম্পর্ক বজায় রাখে। বেশিরভাগ সময় দেখা যায়, শুধু ভাষাগত সমস্যার কারণে কাজ দিয়ে সন্তুষ্ট করার পরও বায়ার এ ফ্রিল্যান্সারের কাছে আর নতুন কোনো কাজ নিয়ে ফিরে আসে না। একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য তাই নিজেকে ইংরেজিতে ধীরে ধীরে দক্ষ করে তোলার দিকে নজর দিতে হবে।
যত বেশি কিছুতে যত বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি : একজন ফ্রিল্যান্সারের কাছে একটি কাজের বাইরে অন্যান্য আরও কাজের সাপোর্টও পাওয়া যায়, তাহলে তার সঙ্গে বায়ারের দীর্ঘদিনের জন্য সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সব কাজেই দক্ষতা তৈরি করতে পারলে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বায়ারদের কাছে নিজের চাহিদা বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে মাথাতে রাখতে হবে, সব কাজে সমান দক্ষতা অর্জন করাটা অনেক বেশি কষ্টকর। যেটা করতে হবে, কোনো একটিতে ভালো দক্ষ হতে হবে, বাকিগুলোতে মোটামুটি দক্ষ হলেই চলবে।
সবসময় নিজের আরও বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে : ফ্রিল্যান্সার হিসেবে বহুদিন পর্যন্ত বায়ারদের কাছে নিজের চাহিদা ধরে রাখার জন্য সবসময় নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। কেউ যদি এসইওর কাজের মাধ্যমে আউটসোর্সিং করে থাকেন, তাহলে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এসইও সম্পর্কিত লেখা পাওয়া যায়, এরকম ব্লগগুলোর পোস্ট নিয়মিত পড়া উচিত। নতুন যত আপডেট আসছে, সবকিছু জেনে সেগুলোতে নিজেকে দক্ষ করতে হবে।
যে যত বেশি গুগলের ওপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি : কোনো সমস্যায় পড়লে সে বিষয়ে জানার জন্য কোনো ব্যক্তির কাছে প্রশ্ন না করে, সে বিষয়ে গুগলকে প্রশ্ন করা উচিত। গুগলের ওপর এ নির্ভরশীলতা জানার পরিধি অনেক বাড়িয়ে দেয়। গুগলে খোঁজ করলে অনেক উত্তর পাওয়া যাবে, যা চিন্তা শক্তিকে বাড়াবে। ফ্রিল্যান্সিংয়ের সফলতার জন্য শুরু থেকেই গুগলের ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে।
ইন্টারনেটের ওপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিং সফল হবেন : ফ্রিল্যান্সিং শুরু করলেই কাজ পেয়ে যায় না। এরকম সফলতার জন্য শুরুর দিকে কষ্ট অনেক বেশি করতে হয়। আর এজন্য ইন্টারনেটে দিনের বেশিরভাগ সময় ব্যয় করা উচিত। শুধু ফেসবুকে সময় ব্যয় না করে, বিভিন্ন ব্লগ, ফোরাম, ভিডিও কিংবা অনলাইনের অন্য জায়গাগুলো প্রতিদিনের বড় একটা সময় ব্যয় করার অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে হবে। এ জায়গাগুলোতে সারাবিশ্বের বিভিন্ন বড় বড় ফ্রিল্যান্সাররা তাদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় শেয়ার করে। এগুলো সত্যিকারভাবে অনেক নতুন কিছু শিখতে এবং সবকিছুর বিষয়ে আরও অ্যাডভান্স হতে সহযোগিতা করে।
প্রচণ্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায় না : যে কোনো কাজের সফলতার জন্য যেমন সবার প্রথমে দরকার ইচ্ছাশক্তি, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও বিষয়টা ব্যতিক্রম নয়। প্রচন্ড ইচ্ছাশক্তি থাকলে ফ্রিল্যান্সিংয়ের সফল হওয়ার ব্যাপারে যত প্রস্তুতিমূলক পরিশ্রম করা দরকার, সবকিছু করতে আগ্রহ থাকবে। সুতরাং কারও কথা শুনে হালকাভাবে লক্ষ্য নিয়ে নামলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা ৯৫ ভাগ। কিন্তু যদি নিজের তীব্র ইচ্ছা থাকে এবং একাগ্রতা থাকে, তাহলেই ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন।
ধৈর্য শক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : ফ্রিল্যান্সিং শুরু করার আগে ধৈর্য শক্তি বাড়িয়ে নেয়া উচিত। কাজ শিখতেও ধৈর্য নিয়ে শিখতে হবে। পরে শুরুতে কাজ পাওয়ার জন্য বহুদিন ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হয়। এমন হতে পারে, কাজ শেখার পর ১ম কাজের অর্ডার পেতে ১ বছরও লেগে যেতে পারে। কিন্তু তারপরও ধৈর্য হারালে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, নিজেকে দক্ষ করতে হবে, বায়ারের কাছে কাজ চাওয়ার ধরনে পরিবর্তন এনে দেখা যেতে পারে। হতাশ না হয়ে কাজ পাওয়ার ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতে হবে।
সফল ফ্রিল্যান্সার হতে হলে ওপরের বিষয়গুলো নিজের ভেতরে নিয়ে আসার চেষ্টা শুরু করে দিতে হবে। আন্তর্জাতিকবাজারে টিকে থাকার চ্যালেঞ্জে জিততে হলে নিজের মধ্যে বিশেষ কিছু থাকতেই হবে। কাজের দক্ষতার পাশাপাশি অধ্যবসায়, ধৈর্য এবং নতুন কিছু শেখার নেশা সফলদের কাতারে পৌঁছে দেবে।
সফল হতে জরুরি
* টাকাকে নয় কাজকে ভালোবাসতে হবে।
* ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে নয়, ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে।
* কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয়।
* ইংরেজিতে যত ভালো হবেন, তত বেশি সফল হবেন।
* যত বেশি কিছুতে বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি।
* সবসময় নিজের আরও বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে।
* যে যত বেশি গুগলের ওপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি।
* ইন্টারনেটের ওপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিং সফল হবেন।
* প্রচণ্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায় না।
* ধৈর্য শক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাকরিতো কারাবাস, উদ্যোক্তার মুক্তআকাশ

চাকরিতো কারাবাস, উদ্যোক্তার মুক্তআকাশ
u75691_815652_412955চাকরি ও কারাবাস/উদ্যোক্তা ও আকাশ:
জীবন-যাপনের জন্য আমাদেরকে কোন না কোন অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়। এখন প্রশ্ন আমরা কোন অর্থনৈতিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে যাব? আমরা কি চাকরি করব? প্রশ্ন করি,আমরা চাকরি করি কেন ? সহজ একটিই উত্তর আর্থিক নিরাপত্তার কারণে। যেহেতু অর্থই পারিবারিক-সামাজিক-রাজনৈতিক সকল নিরাপত্তা নিশ্চিত করছে সুতরাং কেন সেই অর্থ উপার্জনে চাকরি নয় ? চাকরি ছাড়াও নিজের উদ্যোগে ব্যবসা করে যারা অর্থ উপার্জন করছে তাদের সাথে একজন চাকরিজীবির ভিন্নতা কোথায় ? একটা ছোট্ট উদাহরণ টেনে ব্যাপারটা কিছুটা পরিষ্কার করা যেতে পারে। পাখি খাঁচায় এবং আকাশে দুই জায়গাতেই নিরাপদ। কিন্তু পাখি তার স্বভাবগুনেই আকাশমুখী। মানুষ কি আকাশমুখী নয় ? মানুষ কি জন্ম মাত্রই স্বাধীনতা চায় না ? উত্তরে বিরোধিতা করার কোন সুযোগ নেই, চায়। তাহলে চাকরি কি একজন মানুষকে নিরাপত্তা দিচ্ছে খাঁচায় বন্দি রেখে ? শুনতে খারাপ লাগলেও আসলে এটাই সত্য। মানুষ তাহলে কেন মেনে নিচ্ছে এই বন্দিত্ব ? এসব নিয়ে আরো বিস্তর আলোচনা করা যাক…
নির্ভরশীলতা : নির্ভরশীলতা একটি জটিল রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজে কিছু করতে চায় না এবং পরজীবি থাকতে ভালোবাসে। পরের দাসত্ব মেনে নিয়ে অধীন থাকতে চায়। অর্থাৎ সে আসলে অন্যের প্রয়োজনে বেঁচে থাকে, অন্যের জীবনে বেঁচে থাকে, নিজের জীবনে বা নিজের প্রয়োজনে তার চাহিদা থাকেনা। এভাবে নিজেকে বঞ্চিত করে আপনি কতটুকু ভালো থাকতে পারেন ?
অনভিজ্ঞতাকে দূবর্লতা মনে করা : একজন মানুষ উদ্যোগি হয়ে কোন ব্যবসায় নামতে চাইলে নিজেকে অনভিজ্ঞ মনে করে সাহসিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়। এবং মেনে নেয় চাকরি জীবন। কিন্তু পথে না নেমেই কি কেউ পথ থেকে সঞ্চয় করতে পেরেছে? গৃহপালিত জীবন ব্যবস্থা : আমাদের পরিবার-সমাজ অনেক সময় পোষ্যতাকে প্রোমোট করে। তাদের চাওয়া পাওয়াই থাকে তুমি বড় হয়ে একজন চমৎকার পোষ্য হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমাদের চিন্তা-চেতনাকে তারা তাদের আঁচলের চাবির মতো বেঁধে রাখতে চায়। পরিবার-সমাজের এইসব দারিদ্রতা-সংকীর্ণবোধ ভেঙ্গে আমরা কি দেয়ালের ওপাশে যাব না ? দায়িত্বকে চাপ
মনে করা : নিজে উদ্যোগি হয়ে কোন ব্যবসা শুরু করলে তাকে ঘিরে অনেক কর্মসংস্থান তৈরি হয় এবং তার মাধ্যমে তাদের জীবন জীবিকা নিশ্চিত হয়। অনেকে এই দায়িত্বকে চাপ মনে করেন এবং চাকরি জীবন মেনে নেন। আর এভাবেই কমে আসছে কর্মসংস্থান। দেশে এখন তাই বেকার বৃদ্ধির মৌসুম। আমরা কি আমাদের আর আমাদের চারপাশের মানুষের জন্য কিছু করব না ?
ঝুঁকি মুক্ত থাকা : এটা সত্য যে চাকরি মাস অন্তর নির্দিষ্ট অর্থের নিরাপত্তা নিশ্চিত করে এবং একজন চাকরিজীবি নিজেকে ঝুঁকি মুক্ত মনে করেন। আবার এটাও সত্য সে অর্থ নির্দিষ্ট এবং সব সময় যথেষ্ট নয়। স্বপ্নকে বড় করে দেখুন- স্টিভ জবস্ যেটা বলতেন। আমরা কি চাকরিকে ঝুঁকি মুক্ত স্বীকার করে নির্দিষ্ট ফ্রেমে বাঁধা জীবন মেনে নেব ?
প্রভুত্ব স্বীকার করা : কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে গেলে আপনাকে হয়তো বার বার বলতে হবে ‘স্যরি বস’। এই ‘বস’ শব্দটি ব্রিটিশ কালচার থেকে এসেছে যার অর্থ প্রভু। তারা আমাদের এই উপমহাদেশে দুইশ বছরের বেশী প্রভুত্ব করেছে। আমরা আর কতদিন এই প্রভুত্বের কালচারে নিজেদেরকে বশীভূত রাখব ?
কাপুরুষতা : অন্যের বেঁধে দেয়া স্বপ্নে আপনি বসবাস করেন। অন্যের মতো করে আপনি মুখস্থ বলেন আপনার জীবন পাঠ। অথচ নিজের মতো করে স্বপ্ন দেখতে নিজের মতো করে জীবন পাঠ করার সাহস আপনার নেই। রোজ দিন একই সময় অফিস যাওয়া, একই সময় ফেরা, সন্তান উৎপাদন,বেঁচে থাকার জন্য খাওয়া এইসব নিরুত্তাপ দিন কেটে যায় অনেকেরই। কি লাভ ? আপনারও স্বপ্ন ছিল; গোপনে তাকে বেড়ে উঠতে দেন নি। আপনি কি হতে পারতেন না সেই সাহসি মানুষের নাম? এইসব প্রশ্নে এখন আর নিরুত্তর-নিরুত্তাপ থাকার সময় নেই। আর চাকরি নয়। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি স্বাধীন-স্বপ্নিল জীবনের পথ প্রসারিত হয়ে আছে আমাদের জন্য।

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুতি

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুতি

freelancingফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সার
বর্তমানে আমরা প্রায়ই ‘ফ্রিল্যান্সিং’ কথাটি শুনে থাকি এবং অনেকের কাছেই এর সঠিক অর্থটি অজানা। ছোট্ট এই শব্দটির অর্থ হচ্ছে, একজন ব্যক্তি যখন সম্পূর্ণ স্বাধীনভাবে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট সময় নিয়ে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকেন। আর যে বা যাঁরা ফ্রিল্যান্সিং করে থাকেন, তাঁদের বলা হয় ফ্রিল্যান্সার।
একজন ফ্রিল্যান্সার একই সঙ্গে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারে এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকে।
ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে যে, এখানে আপনি বাড়িতে থেকেও আপনার পছন্দমতো সময়ে কাজটি করতে পারবেন এবং আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ ঠিক করতে পারবেন। এখানে আপনি ফুলটাইম বা পার্টটাইমে কাজ করতে পারবেন। আপনার পারিশ্রমিক আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ঠিক করে নিতে পারবেন। আর এসব কাজের পারিশ্রমিকও ভালো হয়ে থাকে।
অসুবিধাটি হচ্ছে, যেহেতু একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার কাজটি পেতে হবে, এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও অনেক বেশি থাকে। তাই এখানে কোনো কাজ পেতে আপনাকে অনেক ফ্রিল্যান্সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হবে। এখানে আপনি কাজটি দুইভাবে করতে পারেন—নির্দিষ্ট একটি বাজেটে এবং ঘণ্টায় একটি নির্দিষ্ট হারে পারিশ্রমিক নিয়ে।
ফ্রিল্যান্সিং শুরুর পূর্বপ্রস্তুতি
ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে আপনাকে প্রথমেই ঠিক করতে হবে যে, আপনি কোন বিষয়ে বা ক্যাটাগরিতে কাজ করতে চান এবং আপনি ওই নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষ বা পারদর্শী। বিষয়টি এখানে এমন নয় যে আপনাকে অনেক ক্যাটাগরিতে একসঙ্গে কাজ করতে হবে; বরং এটিই বেশি গুরুত্বপূর্ণ যে আপনি নিজে যে বিষয়টি বা বিভাগে কাজ করতে চাইছেন, সেটি সম্পর্কে আপনার জ্ঞানের পরিধি কতটুকু। হতে পারে আপনি একজন প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার বা মার্কেটার অথবা অন্য কিছু। কিন্তু এখানে মুখ্য বিষয় হচ্ছে আপনাকে আপনার কাজ মার্কেটপ্লেসে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে জানতে হবে। তাহলেই একমাত্র আপনি এখানে ভালো একটি পারিশ্রমিক নিয়ে টিকে থাকতে পারবেন।
আর এর পরেই যে বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে, সেটি হচ্ছে ইংরেজি ভাষা। যদিও আমি আমার লেখায় এটিকে দ্বিতীয় স্থানে রেখেছি, তবে ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি যে, এটিই প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, আপনাকে যেকোনো বিষয়ে উচ্চশিক্ষা বা জ্ঞান লাভ করতে হলে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই।
আর আপনি যে মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে যাচ্ছেন, এগুলো সবই আন্তর্জাতিক। যার অর্থ হচ্ছে আপনাকে ইংরেজি ভাষার মাধ্যমেই কাজ পেতে হচ্ছে এবং যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করবেন, তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য অবশ্যই আপনাকে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে।
যেহেতু আমরা জন্মগতভাবে বাংলাভাষী, তাই ইংরেজি ভাষা আমাদের অনেকের কাছে অনেক কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি নিজেকে যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে পরিচিত করতে চান, তাহলে আজ থেকেই ইংরেজি ভাষাকে গুরুত্ব দিন। প্রয়োজনে ফ্রিল্যান্সিং শুরুর আগে ইংরেজির ওপরে কোনো অতিরিক্ত চর্চা বা কোর্স করে নিতে পারেন। কারণ, এটিই আপনার অনেক বড় একটি প্লাস পয়েন্ট হবে।
এবার আসি আপনার নিজেকে আপডেট রাখার বিষয়ে। কারণ, আপনি যে বিভাগেই কাজ করেন না কেন, আপনাকে সেই বিভাগের সব তথ্য সম্পর্কে আপডেট থাকতে হবে। কেননা, এটি আপনাকে কাজ পেতে অনেক সাহায্য করবে। যখন আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনি সব নতুন তথ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচিত আছেন, তখন সে আপনাকে বেশি প্রাধান্য দেবে। যেমন—আপনি যদি একজন অনলাইন মার্কেটার হন, তাহলে আপনাকে মার্কেটিংয়ের নতুন নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা রাখতে হবে।
এ ছাড়া আপনাকে ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। কেননা, যেকোনো তথ্য জানতে হলে আপনাকে ইন্টারনেটের সাহায্য নিতে হবে। এমনকি আপনি যেসব মার্কেটপ্লেসে কাজ করবেন, এগুলো সবই অনলাইনে ও ইন্টারনেট ব্যবহার করে আপনাকে কাজ করতে হবে।
এগুলোর পাশাপাশি আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহারও জানতে হবে। কেননা, যখন আপনি ক্লায়েন্টের কোনো কাজের রিপোর্ট দেবেন, তখন আপনাকে এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে সুন্দরভাবে রিপোর্ট উপস্থাপন করতে হবে।
আপনারা অনেকেই ভাবছেন, এত বিষয়ে লক্ষ রেখে কাজ করা মনে হয় কষ্টসাধ্য। অথচ একটু লক্ষ করলেই দেখবেন, বাস্তবে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি, প্রতিটিই বিষয়ের সঙ্গেই আমরা জড়িত বা কোনো না কোনোভাবে এগুলোর মধ্য থেকেই আমরা কাজ করি। যেমন ধরুন, ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে আপনি ছোটবেলা থেকে যখন পড়াশোনা শুরু করেছেন, তখন থেকেই ইংরেজি ছিল। আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত আসতে আসতে আপনার ফ্রি রাইটিংয়ের দক্ষতা চলে আসে। এর পাশাপাশি বাড়তি হিসেবে যদি কিছু ইংরেজি আর্টিকেল পড়েন, তাহলে একই সঙ্গে যেমন ইংরেজি শেখা হবে, তেমনি ইন্টারনেট ব্যবহারেও আপনি পারদর্শী হয়ে উঠবেন।
তাই যদি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে উল্লেখিত বিষয়গুলো লক্ষ করলেই এবং কিছু সময় ব্যয় করলেই আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন।
আত্মবিশ্লেষণ এবং লক্ষ্য নির্ধারণ
আত্মবিশ্লেষণ বলতে আমি বোঝাতে চাইছি, নিজেকে নিয়ে ভাবা বা চিন্তা করা, ব্যক্তির অবস্থান ও তার চাহিদা এবং এগুলোর ওপর নির্ভর করে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করা। মনে হচ্ছে, একটু কঠিন করেই বলে ফেললাম। যাক, একটি উদাহরণ দিলেই হয়তো পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
ধরুন, আপনি বর্তমানে কলেজপড়ুয়া একজন ছাত্রছাত্রী। আপনি আপনার পড়াশোনার পাশাপাশি অবসর সময়টুকু কী করবেন বা কীভাবে এই সময়টুকু কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হবেন, এ নিয়ে ভাবছেন। তখন ফ্রিল্যান্সিং আপনার একটি পছন্দের বিষয় হতে পারে। আপনি ফ্রিল্যান্সিংয়ের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অনলাইনে অনেক লেখা পাবেন এবং আপনি এখান থেকে আপনার প্রাথমিক ধারণাটি পেতে পারেন। কিছুদিন এ বিষয়ে পড়াশোনা করলেই আপনি বুঝতে পারবেন, আপনার অবসর সময়কে কীভাবে কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।
আমি এখানে ফ্রিল্যান্সিংকেই আপনার অবসর সময়ে এ জন্যই করতে বলছি যে, ভবিষ্যতে আপনি চাইলে এখান থেকেই নতুন কিছু শুরু করতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দের বিষয়ে কাজ করতে পারেন, আপনার ইচ্ছামতো সময়ে। এতে করে আপনার পড়াশোনারও খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়; বরং এটি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে পর্যাপ্ত সময় ও শ্রম দুটাই দিতে হবে, যা একজন কলেজপড়ুয়া ছাত্রছাত্রীর কাছে রয়েছে। সুতরাং আপনি যদি আগ্রহী হন, তাহলে লক্ষ্য স্থির করে মনোনিবেশ করুন। আশা করছি, একটি নির্দিষ্ট সময়ের পর আপনি ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করবেন।
তবে আমি এটি বলছি না, আপনাকে ফ্রিল্যান্সিংই করতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কাজই করতে পারবেন। আমি এখানে আপনাকে শুধু একটি উপায় বা পথ দেখালাম মাত্র। একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে ইংরেজি ভাষা নিয়েও পড়তে হবে, যা আপনার লেখাপড়ার জন্য উপকারী। এতে করে একই সঙ্গে আপনি আয়ও করছেন এবং আপনার ইংরেজি ভাষাও উন্নত হলো।

মার্কেটপ্লেস নির্ধারণ
বর্তমানে অনলাইনে বেশ কিছু আউটসোর্সিং মার্কেটপ্লেস রয়েছে। নতুন যাঁরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছেন, তাঁদের জন্য আমার মতে উপযুক্ত প্ল্যাটফর্মগুলো হচ্ছে—
১. আপওয়ার্ক (www.upwork.com)
২. ফ্রিল্যান্সার (www.freelancer.com)
৩. ফাইভার (www.fiverr.com)
‘আপওয়ার্ক’ এখন বর্তমানে বাংলাদেশে একটি বহুল পরিচিত ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যার পূর্বের নাম ছিল ‘ওডেস্ক’। এখানে আপনি একা বা গ্রুপ তৈরি করে কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন ক্রেতা (বায়ার) তাঁর চাহিদা অনুযায়ী কাজ অফার করে থাকেন এবং আপনি আপনার প্রস্তাব পেশ বা প্রপোজাল সাবমিটের মাধ্যমে নির্দিষ্ট কাজটি পেতে পারেন। ‘আপওয়ার্ক’-এ অনেক ছোট কাজ রয়েছে, প্রথম দিকে আপনাকে ওই সব কাজ করে একটা ভালো রেটিং অর্জন করতে হবে। আর তাহলেই আপনি পরবর্তী সময়ে বড় কাজগুলোর জন্য প্রপোজাল সাবমিট করতে এবং কাজ পেতে সক্ষম হবেন। এখানে সাধারণত আপওয়ার্ক মেসেজের মাধ্যমে আপনি বায়ারের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। কাজ শেষ হয়ে গেলে আপনি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সাবমিট করবেন এবং বায়ার আপনার কাজটি অনুমোদন দিলেই আপনি আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন।
‘ফ্রিল্যান্সার’ ডটকম বহুল জনপ্রিয় একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এটি একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে পারিশ্রমিক দিয়ে তাঁর কাঙ্ক্ষিত কাজটি করিয়ে নিতে পারে। এর মানে এই নয় যে, এখানে কাজের মূল্য বা পারিশ্রমিক কম। এখানে বিভিন্ন দেশের বায়ার বা ক্লায়েন্ট থাকে, যারা তাদের চাহিদা অনুযায়ী কাজের অফার দিয়ে থাকে এবং ফ্রিল্যান্সাররা ওই কাজের জন্য বিড করে কাজটি পেয়ে থাকে। এ ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিক্রমে একটি নির্দিষ্ট বাজেটে কাজটি করা হয়ে থাকে। এখানে আপনি ঘণ্টাপ্রতি বা নির্দিষ্ট বাজেটে কাজ করতে পারবেন।
‘ফাইভার’ মার্কেটপ্লেসটি ‘ফ্রিল্যান্সার’ এবং ‘আপওয়ার্ক’-এর তুলনায় ছোট; কিন্তু এটিও খুব জনপ্রিয় একটি মাইক্রোফ্রিল্যান্স মার্কেটপ্লেস। এখানে কাজের ধরনটা একটু ভিন্ন। এখানে আপনি নিজে কী কাজ জানেন বা অভিজ্ঞ, এর ওপর ভিত্তি করে আপনাকে কাজ এর বর্ণনা দিতে হবে, এগুলোকে ‘গিগ’ বলে। এই মার্কেটপ্লেসে সব কাজেরই মূল্য পাঁচ ডলার করে। তাই বিষয়টি মাথায় রেখে আপনাকে আপনার গিগ তৈরি করতে হবে। এথানে ক্লায়েন্টেরও কিছু কাজ পাওয়া যায়, ক্লায়েন্ট তার চাহিদা অনুযায়ী কিছু কাজ দিয়ে থাকে। আপনি চাইলে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে কাজ করতে পারেন। এখানে আপনি একই সঙ্গে অনেক গিগ চালাতে পারবেন।
ওপরের বর্ণিত যেকোনো মার্কেটপ্লেস থেকে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। তবে আপনাকে ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে।

Native Banner