Banner 468x60 for

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

এবার ইশারায় কাজ করবে গুগল আর্থ


এবার ইশারায় কাজ করবে গুগল আর্থ

পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা হিউলেট প্যাকার্ডের (এইচপি) পর এবার গুগল আর্থের সঙ্গে জুটি বাঁধল লিপ মোশন। এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এখন থেকে গুগল আর্থেও ব্যবহার করা যাবে লিপ মোশনের তৈরি ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণ করার প্রযুক্তি।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেশ্চার কন্ট্রোলের জন্য বানানো ডিভাইসটি ৮০ ডলারে বিক্রি করছে লিপ মোশন। ডিভাইসটি চালানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বানাতে ইতিমধ্যেই ১০ হাজার ডিভাইস অ্যাপ পৌঁছে গেছে অ্যাপ ডেভেলপারদের কাছে।

লিপ মোশনের সঙ্গে গুগল আর্থের নতুন চুক্তির কারণে এখন জেশ্চার কন্ট্রোল ডিভাইস দিয়েই কম্পিউটারে পৃথিবীর মানচিত্রের উপর প্যান আর জুম করার মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও স্ক্রিনের সামনে হাত নাড়িয়েই ঘুরিয়ে দেখা যাবে পুরো পৃথিবীর মানচিত্র। গুগল আর্থের ব্যবহার আরও সহজ ও মজার করবে জেশ্চার কন্ট্রোল ডিভাইস, এমনটাই মন্তব্য করেছে ওয়াশিংটন পোস্ট।

গুগল আর্থের সঙ্গে নতুন চুক্তি ছাড়াও মে মাসে ‘এয়ারস্পেস’ নামে নিজস্ব অ্যাপ স্টোর চালু করার ঘোষণা দিয়েছে লিপ মোশন। জেশ্চার কন্ট্রোল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যাবে অ্যাপ স্টোরটিতে।


বিডনিউজটোয়েন্টিফোরডটকম

কোন মন্তব্য নেই:

Native Banner