Banner 468x60 for

রবিবার, ১ জুলাই, ২০১২

আইপ্যাডের 'ফিঙ্গার ড্যান্সিং' অ্যাপ উদ্বোধনে লোপেজ জেনিফার লোপেজ

আইপ্যাডের 'ফিঙ্গার ড্যান্সিং' অ্যাপ উদ্বোধনে লোপেজ

জেনিফার লোপেজ

‘মুনশার্ক’ নামে একটি বিনোদন প্রতিষ্ঠানের সহযোগী হয়ে আইপ্যাডের জন্য ‘ফিঙ্গার ড্যান্সিং’ গেইমের উদ্বোধন করলেন জেনিফার লোপেজ। অ্যাপ্লিকেশনটির নাম দেওয়া হয়েছে ‘ড্যান্সপ্যাড’। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

নিউ ইয়র্ক পোস্ট-এর বরাতে জানা গেছে, ১০০ লেভেলের ফিচার সংবলিত ‘ড্যান্সপ্যাড’-এর প্রথম ‘২০টি লেভেল’ ফ্রি। এর পরের লেভেল থেকে খেলতে চাইলে ২.৯৯ ডলারে কিনতে হবে।

ল্যাটিন ডিভা লোপেজ ‘প্রযোজক’ হিসেবে গেইমটিতে কাজ করছেন। এছাড়া সৃজনশীল নির্দেশনা এবং বিপণনের দিকও দেখবেন তিনি।

এ বছরের শেষ দিকে বাজারে ছাড়া হবে অ্যাপ্লিকেশনটি। এ ছাড়া ইউটউবের সেলিব্রিটি ‘ফিলিপ ডি ফ্র্যাঙ্কে’-এর সঙ্গে অংশিদারিত্বের আরও একটি কমোডি অ্যাপ্লিকেশন উদ্বোধনের পরিকল্পনা করছে ‘মুনশার্ক’।



বিডিনউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/ওএস/এইচবি

কোন মন্তব্য নেই:

Native Banner